মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জুন ৩, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ

 

গাইবান্ধা প্রতিনিধি

বাজেটে উন্নয়ন খাতের ৪০% কৃষিতে বরাদ্দের দাবিতে সোমবার গাইবান্ধা জেলা কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিড়্গোভ মিছিলটি শহরের ১নং রেলগেট থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের জেলা সমন্বয়ক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির জেলা সভাপতি সাদেকুল ইসলাম, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা নেতা গোলাম রাব্বানী, কৃষক ক্ষেতমজুর সংগঠনের নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর কৃষক ফ্রন্টের জেলা নেতা জাহেদুল হক, ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি ময়নুল হোসেন মন্ডল, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির মো. সাব্বির রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি, কৃষি উৎপাদন সংশ্লিষ্ট খাত, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর ও জীবনমান উন্নয়ন খাতে উন্নয়ন বাজেটের ৪০% বরাদ্দ, সরাসরি কৃষকের কাছ থেকে ৫০ লক্ষ টন ধান ক্রয়ের দাবি জানান। সেইসাথে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু, ভুমিহীন কৃষকসহ প্রকৃত উৎপাদক কৃষকদের কৃষি কার্ড বিতরণ, বাজার সিন্ডিকেট ভেঙ্গে কৃষক সমবায় বাজার চালুরও দাবি জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

ধাপেরহাটে দুর্গা পুজা উপলক্ষে বিএনপির স্বেচ্ছাসেবক ও পরিদর্শন কমিটি গঠন।

ছাত্র-জনতার ওপর হামলা: উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

নলডাঙ্গায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

হাতীবান্ধায় বেড়েছে দাদন ব্যাবসায়ীদের দৌরাত্ম্য, দিশেহারা সাধারণ মানুষ 

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দিনাজপুরে মশাল মিছিল

ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গোবিন্দগঞ্জে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি শিক্ষার্থী আটক ॥ মূল পরীক্ষার্থী বহিষ্কার

মাদ্রাসার জমি দখল,শ্রেণী কক্ষ এবং আসবাবপত্র লুন্ঠনের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেই, পানি বন্ধি ২১ লাখ মানুষ