বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ছাত্রছাত্রীদের নাস্তার বরাদ্দ ৩০ টাকা দিতেন ২০ টাকা বর্তমানে সেটিও দিচ্ছেননা মহিলা বিষয়ক কর্মকর্তা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জুন ৫, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ

আহসান হাবীব নাহিদ 

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের নিয়ন্ত্রাধীন বাস্তবায়নকৃত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কিশোরকিশোরী ক্লাবের কার্যক্রম চলমান আছে।

এই উপজেলার ১১টি ইউনিয়নে ৩০ জন করে ছাত্র ছাত্রী নিয়ে ১টি করে মোট ১১টি ক্লাব গঠন করে ছাত্রছাত্রীদের সাপ্তাহিক দু’দিন করে ক্লাসে শিক্ষা প্রদানের জন্য ২২ জন শিক্ষক ও এই ১১টি ক্লাসের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য সুপারভাইজার হিসাবে ২জন দায়িত্বে নিয়োজিত আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা জানান যে, এই ক্লাব গুলোতে আসা ছাত্রছাত্রীদের নাস্তার জন্য বরাদ্দকৃত অর্থের পরিমান জনপ্রতি ৩০ টাকা বাজেট অনুযায়ী দেওয়ার নিয়ম থাকার পরেও নিয়মবহির্ভূত ভাবে বরাদ্দকৃত অর্থের পরিমান থেকে সাদুল্লাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জনপ্রতি ১০টাকা করে কেটে নিয়ে ২০ টাকা করে দিতেন বলে জান্নাতুল ফেরদৌস এর বিরুদ্ধে অভিযোগ জানান নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগকারী শিক্ষকগণ।

এছাড়াও শিক্ষকগণ জানান ৩০ জন ছাত্রছাত্রীর একদিনের ক্লাস নেয়ার জন্য শিক্ষকগণের দিন ৫০০ টাকা করে মাসিক সামান্য মোট এই ৪০০০ হাজার টাকা সম্মানী বেতন সেটিও নিয়মিত ভাবে প্রতিমাসে না দিয়ে দু তিন মাস ঘুরিয়ে পরপর বেতন দেন এবং কি এখন পর্যন্ত কোনবার ঈদের আগে এই বেতনের টাকা উত্তোলন করে নিয়ে গিয়ে সেমাই চিনি পর্যন্ত ক্রয় করতে পারি নাই।

ঈদের সময়েও আজ কাল করে করে দুই তিনদিন ঘুরিয়ে নিয়ে বেরিয়ে কাউকে কিছু না জানিয়ে হটাৎ করেই ঈদের ছুটিতে বাড়ীতে চলে জান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এমনটা দাবি শিক্ষকগণের।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

চাটখিলে বিএনপির শান্তির সমাবেশ ও খাবার বিতরণ 

সাদুল্লাপুর উপজেলা যানজট নিরসনে নিয়োজিত  স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করে সাদুল্লাপুর উন্নয়ন ফোরাম

বাল্যবিবাহ প্রতিরোধের মত বিনিময় সভায় সদর এসি ল্যান্ড

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধায় শীতার্থ মানুষের পাশে দাড়ালো সেনাবাহিনী

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির সংবাদ সম্মেলন

গাইবান্ধার সাদুল্লাপুরে মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে 

তালতলী পুলিশের সাহায্যে ছাড়া পেল প্রতারক চক্রের ২ সদস্য

ধাপেরহাটে বিএনপির ঐক্য শান্তি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধায় গ্রাম উন্নয়ন কর্ম এর আয়োজনে স্বপ্ন প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত