শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জমকালো ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ৩১, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’। বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং ‘অ্যাসেট প্রজেক্ট’-এর সহযোগিতায় আয়োজিত এ মেলায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর সমাগম ঘটে।

আজ শনিবার ৩১জানুয়ারী বেলা ১২টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তর ও আঞ্চলিক পরিচালক (উপসচিব) খন্দকার মো: নাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ ও রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের উপাধ্যক্ষ অরবিন্দ কুমার বর্ধন এবং সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো: জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ.কে.এম. মোস্তাফিজুর রহমান।

আয়োজকরা জানান, দক্ষ জনশক্তি তৈরি এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপন করাই এই জব ফেয়ারের মূল লক্ষ্য। মেলায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তাদের স্টল বসায় এবং চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ ও সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করে।

প্রধান অতিথি খন্দকার মো: নাহিদ হাসান বলেন, “কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন শুধু চাকরির সুযোগই তৈরি করে না, বরং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই জব ফেয়ার তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন, “আমাদের তরুণরা যদি সঠিকভাবে কারিগরি শিক্ষা গ্রহণ করে, তবে তারা শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি বেকারত্ব কমাতে বড় ভূমিকা রাখবে।”

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

মিঠাপুকুরে আদালতের নির্দেশে ও আসকের সহযোগিতায় দানকৃত আসবাবপত্র উদ্ধার 

পলাশবা‌ড়ীতে মহাসড়কে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ 

৬ বিঘা জমিতে ইরি চাষ করতে পারছেন না কৃষক মোজাহেদুল

সভাপতি দিপু- সাধারণ সম্পাদক বৈদ্য সাহা  গোবিন্দগঞ্জে উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির কমিটি গঠন

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি শিক্ষার্থী আটক ॥ মূল পরীক্ষার্থী বহিষ্কার

পেঁপেতে রঙ মিশিয়ে ‘চেরী’ তৈরি; বেকারিকে জরিমানা

গোবিন্দগঞ্জে চুরির অপবাদ দেয়ায় অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে নৈশ প্রহরীর আত্মহত্যা, আটক- ১

সাঘাটা বিএনপির উদ্যোগে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে পানচাষী বাজার সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা : নির্বাচন স্থগিত

দেশে সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ