সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

রংপুরে ইউসেপের আয়োজনে শিশু সুরক্ষাসেবা ও রেফারেল মেকানিজম বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ

রংপুরঃ

গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) রংপুরে লিঙ্গ সমতা, শিশু অধিকার, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, অপ্রাপ্ত বয়সে জোরপূর্বক শিশু বিবাহ ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা রোধে সুরক্ষাসেবা প্রদানকারী সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সাথে রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউসেপ বাংলাদেশ রংপুর অঞ্চলের আয়োজনে ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে জেন্ডার রেসপন্সিভ ইনক্লুসিভ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং প্রকল্পের আওতায় ইউসেপ আঞ্চলিক কার্যালয়ের সভাকক্ষে উক্ত কর্মশালাটি সম্পন্ন হয়।

ইউসেপ রংপুর অঞ্চলের অফিসার-সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট মোঃ তাওহীদ-উল-ইসলাম সরকার এর সঞ্চালনায় কর্মশালার উদ্দেশ্য ও ইউসেপ রংপুর অঞ্চলের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।

কর্মশালায় অংশগ্রহণ করেন জেলা শিক্ষা অফিসার, রংপুর মো. এনায়েত হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিহাব উদ্দিন শেখ, শ্রম অধিদপ্তরের ওয়েল ফেয়ার সেন্টার, রংপুরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তর রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুল হামিদ, রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসার নাহিদা ইয়াসমিন, শিশু সুরক্ষা সমাজকর্মী মো. মামুনুর রশীদ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইন কর্মকর্তা শাহিনা বেগম, পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রাশেদা বেগম, আইনগত সহায়তা কেন্দ্র-ব্লাস্ট রংপুরের কো-অর্ডিনেটর এ্যাডভোকেট দিলরুবা রহমান, আরডিআরএস রংপুরের টেকনিক্যাল অফিসার মো. হুমায়ুন কবির, ওয়ার্ল্ড ভিশন রংপুরের টেকনিক্যাল স্পেশালিষ্ট সৈয়দ ইশতিয়াক আহমেদ, আলো ফাউন্ডেশন রংপুরের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ফাইভ স্টার প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মো. আব্দুস সামাদ, রংপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের বিবাহ রেজিস্ট্রার মো. আল আমিন, রংপুর মডার্ণ মোড় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. শাহ্জামাল, হিন্দু ধর্মীয় পুরোহিত শ্রী. সন্তোষ চন্দ্র, ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ-সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট মো. এবাদুর রহমান, টিম লিডার মো. সোলাইমান, অফিসার মো. বেলালুজ্জামান ও রামেন্দ্র বর্মা, স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক।

কর্মশালায় লিঙ্গ সমতা, শিশু অধিকার, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, অপ্রাপ্ত বয়সে জোরপূর্বক শিশু বিবাহ ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিষয়ে সেশন পরিচালনা করেন বিষয়ভিত্তিক স্পেশালিষ্টগণ।

এছাড়াও সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে রেফারেল মেকানিজম শক্তিশালীকরণে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় কর্মশালায়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গণবিস্ফোরণে হাসিনা ভারতে পালিয়ে গেছেন  -ব্যারিস্টার রুমিন ফারহানা

বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

চাটখিলে স্যোশাল মিডিয়া মিথ্যা অপপ্রচার ও মামলা প্রত্যাহারের দাবির বিক্ষোভ মিছিল 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন  গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

পলাশবাড়ীতে আব্দুল মান্নানের বিরুদ্ধে গাছের গুঁড়ি ও কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করার অভিযোগ

ভূমিদস্যু চেয়ারম্যান রফিকুলের বিচার ও অপসারণের দাবীতে স্মারকলিপি 

নোয়াখালীতে শিক্ষার্থীদের রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন

সাদুল্লাপুরে অপহরণের ৩ দিন পর অপহৃত পল্লি চিকিৎসক তরিকুলকে উদ্ধার