মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত খলিলুর, ব্যয়বহুল চিকিৎসায় দিশেহারা পরিবার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৩, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান অপু, বরগুনা প্রতিনিধি:

 বরগুনার তালতলী উপজেলার সখিনা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ এর ছেলে মোঃ খলিলুর রহমান (৪৮) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকাল প্রায় ৩টার দিকে খলিলুর রহমান পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আমতলী উপজেলার উরশিতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫৭৪৩৬) মুখোমুখি সংঘর্ষ করলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনায় তার ডান পায়ের হাঁটুর বাটি (প্যাটেলা) ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিরপুর সাড়ে এগারো এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, তার সম্পূর্ণ সুস্থ হতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা না গেলে তিনি স্থায়ীভাবে পঙ্গুত্বের ঝুঁকিতে পড়তে পারেন।

এ পর্যন্ত তার চিকিৎসায় প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে। সামনে অস্ত্রোপচার, ওষুধ ও পুনর্বাসনসহ মোট ব্যয় প্রায় সাত লাখ টাকায় পৌঁছাতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আরও অন্তত তিন লাখ টাকা জরুরি ভিত্তিতে প্রয়োজন।

দরিদ্র পরিবারের উপার্জনক্ষম এই ব্যক্তি দুর্ঘটনার পর থেকে কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে তার পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

তালতলী ইদুর মারার ফাদে প্রান গেল কৃষকের

গাইবান্ধায় তাঁতীদলের প্রতিবাদ সমাবেশ

গোবিন্দগঞ্জে কিন্ডারগার্টেন উন্নয়ন ফোরাম আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুদ্র সেনের পরিবারকে দিনাজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

নোয়াখালীতে এমপি মোহাম্মদ আলী আটক

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পলাশবাড়ীতে সাংবাদিক সমাজের উদ্যোগে সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের জন্মদিন পালিত

জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

জলবায়ু নীতির সাথে সাংঘর্ষিক প্রকল্প বাতিলের দাবিতে রাজধানীতে পরিবেশকর্মীদের কর্মসূচি 

দিনাজপুরে ২১০ রাউন্ড গুলিসহ ১৭টি আগেন অস্ত্র জমা দেওয়া হয়েছে