শনিবার , ৭ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ডাসারে র‌্যাবের অভিযানে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ১

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৭, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি:

 মাদারীপুরের ডাসারে গোপন সংবাদের ভিত্তিতে আভিযান পরিচালনা করে মোটরসাইকেলের ট্যাংকিতে লুকানো ৯২ বোতল ফেনসিডিল সহ হাবিব নামের এক মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

০৭ মার্চ, শনিবার সন্ধায় ডাসার উপজেলার গোপালপুর নামক স্থানে নির্মাণাধীন সার্বিক ফিলিংস্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা করে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।

মাদক ব্যাবসায়ি হাবিব সাতক্ষীরা জেলার কাঠিয়া গ্রামের শাহিন মিয়ার ছেলে। সরেজমিন সূত্রে

জানাযায়, মাদক ব্যাবসায়ি হাবিব অভিনব কৌশলে পালসার মোটরসাইকেলের ট্যাংকির ভেতরে ফেনসিডিলগুলো লুকিয়ে সাতক্ষীরা থেকে মাদক নিয়ে বরিশালের গৌরনদীতে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। গোপালপুর সার্বিক ফিলিংস্টেশনের সামনে মোটরসাইকেলের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে হাবিব লুকানো ৯২ বোতল ফেনসিডিল মোটরসাইকেলের ট্যাংকির ভেতর থেকে বের করে দেয়।

একটি পালসার মোটরসাইকেলের ট্যাংকির ভেতরে অভিনব কৌশলে ফেনসিডিলগুলো লুকিয়ে পরিবহন করছিলেন। অভিযানের সময় মোটরসাইকেল তল্লাশি করে ট্যাংকির ভেতর থেকে ৯২ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাবিব সাতক্ষীরা থেকে এসব মাদক সংগ্রহ করে বরিশালের গৌরনদীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বরিশাল র‍্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মো: আশিক ইকরাম সৌরভ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি মোটরসাইকেল চালিয়ে মাদক ব্যাবসায়ি মাদক নিয়ে বরিশালের গৌরনদীতে বিক্রির জন্য আসতেছেন। আভিযান পরিচালনা করে মোটরসাইকেলের ট্যাংকিতে লুকানো ৯২ বোতল ফেনসিডিল সহ হাবিব নামের এক মাদক ব্যাবসায়িকে আটক করে মাদকগুলো জব্দ করি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে পল্লী বাজার বিপণন ও প্রদশর্নী কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন 

লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরন কর্মসূচি অনুষ্ঠিত 

জাতির সামনে যে সংকট রয়েছে তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য- মির্জা ফখরুল

গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন

পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসক ও কর্মচারি সংকটে সেবা বঞ্চিত রোগীরা 

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা পাশে পবিপ্রবি’র ফিয়াদ 

গোবিন্দগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় গ্রামীন রাস্তায় ব্রীজের নির্মাণে নানা অভিযোগ 

জবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাসসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান