সোমবার , ৯ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পীরগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান: ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৯, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার দিনাজপুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (০৯ মার্চ) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর একটি টহল দল এই মাদক উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ দানাজপুর বিওপি’র একটি চৌকস দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩৯/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দরগাঁপাড়া নামক এলাকার একটি ভুট্টা ক্ষেত তল্লাশি করা হয়। এসময় সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল (Rc kuff সিরাপ) উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন:

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আমাদের এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি  – শামসুজ্জামান দুদু

গাইবান্ধার সাদুল্লাপুরে ইউনিয়ন বিএনপির ৩ নেতার পদ স্থগিত

কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ সভা অনুষ্ঠিত 

দিনাজপুরে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা ॥ ৭ সেপ্টেম্বর শেষ হবে

মহিমাগঞ্জের রংপুর চিনিকল সহ বন্ধ সকল চিনিকল চালু ও চিনি শিল্প ধ্বংসকারীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ব্যবসায়ীর অর্থদণ্ড 

লালমনিরহাটের হাতীবান্ধায় ভূয়া ডিগ্রি দেখিয়ে, চলছে চিকিৎসার নামে বানিজ্য!

মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন পলাশবাড়ী বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ

ফুলছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

প্রশাসনের সান্নিধ্যের আশায় সৌমিত্রের আমলের সব পোস্ট ডিলিট