সোমবার , ৯ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর, জব্দ ঘাতক বাস

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৯, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক ‘বাউফল ট্রাভেলস’ নামের যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয় জনতার সহায়তায় সেটিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পান্তাপাড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ‘বাউফল ট্রাভেলস’র একটি দ্রুতগামী বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক মহাসড়ক দিয়ে না গিয়ে ধরা পড়ার ভয়ে ডাসার উপজেলার বাঁশতলা এলাকা দিয়ে একটি অভ্যন্তরীণ সরু রাস্তা ব্যবহার করে পালানোর চেষ্টা করেন।

গ্রামের ভেতরে হঠাৎ দূরপাল্লার বড় বাস দ্রুত গতিতে ঢুকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জনতা ধাওয়া করে বাসটির গতিরোধ করে। অবস্থা বেগতিক দেখে বাসের চালক ও হেলপার বাসটি রেখেই কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।

ডাসার থানা পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। চালক ও তার সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

হেভিওয়েট নেতাদের নাম ব্যবহার করে পলাশবাড়ী বিএনপি নেতার প্রতারণা!

গাইবান্ধায় পৃথক ২ টি বালুমহাল ঘোষাণা করে প্রজ্ঞাপন ও ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশের শিক্ষকরা সমিতি, ছাত্ররা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে : মির্জা গালিব

দিনাজপুর সরকারি কলেজের কনসার্ট নোবেল না আসায় ভাঙচুর 

নোয়াখালীর কবির হাটে যথাযোগ্য মর্যাদায়  শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত  

গাইবান্ধায় তৃতীয় দিনের মতো রাস্তায় ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থী-স্বেচ্ছাসেবী

জবি শিক্ষক সমিতির সভাপতি মোশাররফ, সম্পাদক রইছ

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নোয়াখালীতে ভুয়া ক্যাপ্টেন ও এডভোকেট কে আটক করেছে সেনাবাহিনী