বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযান: শাড়ি ও মাদক উদ্ধার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১২, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ

‎আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও নিষিদ্ধ ইস্কাফ সিরাপ জব্দ করেছে।

‎গত বুধবার (১১ মার্চ) রাতে কুড়িগ্রাম ফুলবাড়ির অনন্তপুর বিওপির আওতাধীন ফেলানীর মোড় এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫বিজিবি)।

‎​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ২০টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি এবং ৭৯ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা।

‎​১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্তকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর। এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় ভুয়া ডিবি পরিচয়ে পরিচয়ধারী ০২জন গ্রেফতার

ঢাকাস্থ চীনা দূতাবাসে চাইনিজ কালচারাল নাইট অনুষ্ঠিত 

সাদুল্লাপুরের ইদিলপুরে বজ্রপাতে নিহত- ১, আহত ১

গাইবান্ধায় ১৭ ঘন্টা পর মিললো কিশোরীর মরদেহ”সন্দেহভাজন মাসুদ পলাতক!

পলাশবাড়ীতে সার ডিলার ববি সাহার বিরুদ্ধে কৃত্রিম সংকট দেখিয়ে কালো বাজারে সার বিক্রির অভিযোগ

চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন 

গাইবান্ধায় উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্মেলন

‎১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মাদকদ্রব্য জব্দ

দিনাজপুরে এক মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মোশাররফ হোসেন পিপিএম