বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাদুল্লাপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ২৬, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ

শফিকুল ইসলাম সাগর 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।

বৃহস্পতিবার  (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দীন  এর নেতৃত্বে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম, ফায়ার সার্ভিসের ইনচার্জ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক, সামছুল হাসান সামছুল ও সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহীদ বেদীতে উপস্থিত হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সাদুল্লাপুর মডেল মসজিদের পেশ ইমাম।

এছাড়াও,

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে মহান স্বাধীনতা দিবসে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক গম্ভীর ও শ্রদ্ধাময় পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার ২৬ মার্চ/২৬ সকালে ধাপেরহাট তহসিল অফিস সংলগ্ন, কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশ নেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপনের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার দাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা, ধাপেরহাট প্রেসক্লাবের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে স্থানীয় গণমাধ্যমকর্মীরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি আমিনুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়ার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ধাপেরহাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে দিবসটির তাৎপর্য আরও গভীর ও তাৎপর্যমণ্ডিত হয়ে ওঠে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

৭০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র বিপ্লবের বিরুদ্ধে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সীমান্তে ১৫বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক ও জিরা জব্দ

আন্তর্জাতিক শিক্ষা ও ভাষা প্রশিক্ষণে নতুন রূপে ‘ইয়েস গ্লোবাল’ এর যাত্রা শুরু 

‎লালমনিরহাটে চুরি মামলায় জামিন নিয়েই প্রতিপক্ষের উপর হামলা

গোবিন্দগঞ্জে আদিবাসী নারীকে মারধর ও বসতঘরে আগুন দেয়া সেই বিএনপি নেতা দল থেকে বহিষ্কার 

মাদারীপুরে ঘাস  মারার ওষুধ খেয়ে কৃষকের মৃত্যু

তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে জেলেদেরকে জরিমানা 

গাইবান্ধায় গ্রাম উন্নয়ন কর্ম এর আয়োজনে স্বপ্ন প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে গাইবান্ধায় ক্যাবের র‌্যালি ও মানববন্ধন

‎মিজানুর রহমান আজাহারীর মাহফিল শুনে বাড়িফেরা হলোনা রাজের