বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাশবাড়ীতে ইএনওর গাড়ীর ধাক্কায় শিশু আহত: উন্নত চিকিৎসার দাবী পিতার

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ২৬, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

গাইবান্ধা ::

গাইবান্ধার পলাশবাড়ীতে সরকার তেল পাম্প পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ এর ব্যবহৃত গাড়ীর ধাক্কায় রায়আন (৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছেন। শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর গ্রহন না করায় ক্ষোভ প্রকাশ করে ও শিশুটির দ্রুত উন্নত চিকিৎসার দাবী জানিয়েছেন পরিবার ও সচেতন মহল।

এদুর্ঘটনার পর এলাকাবাসী ও তার পিতা মাতা আহত শিশু রায়আনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। আহত শিশু রায়আন (৩) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের রিক্সাচালক জাহাঙ্গীর আলমের ছেলে।

২৩ শে মার্চ সোমবার বেলা আনুমানিক আড়াইটার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণবন্দর এলাকার সরকার ফিলিং ষ্টেশনে পরিদর্শনে আসলে এ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

আহত শিশুর বাবা মা জানান, তারা নিজ বসতবাড়ী থেকে অটোতে চড়ে ফোরলেন মহাসড়কে রিক্সা ভ্যান এর জন্য নির্ধারিত অটোলেন ব্যাবহার করে পলাশবাড়ী পৌর শহরে আসার পথিমধ্যে সরকার ফিলিং স্টেশনের সামনে পৌছিলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর ব্যবহৃত সরকারি ব্লু কালারের গাড়ীটি পেট্রোল পাম্পে দ্রুত প্রবেশ করার সময় উল্টো পথে ডানবাম না তাকিয়ে পাম্পে প্রবেশ করার সময় অটোরিকশার মাঝামাঝি স্থানে ধাক্কা দেয়। এসময় ওই অটোতে থাকা শিশুর বাবা মা সামান্য আঘাত প্রাপ্ত হলে ও শিশু রায়হান মাটিতে পরে রক্তাক্ত আহত হয়েছে ।

এলাকাবাসী রক্তাক্ত আহত অবস্থায় শিশু রায়আন কে উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বর্তমানে শিশুটি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। শিশু মাথায় প্রচন্ড আঘাত রয়েছে এ ছাড়াও ঠোট থুতনি ফেটে যাওয়ায় বেশ কয়েকটি স্থানে সেলাই দেয়া হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।

পরিবার দাবী করেন, এ দুর্ঘটনায় সময় ইউএনও শেখ জাবের আহম্মদ উক্ত গাড়ীতে বসা ছিলেন। ঘটনার ৫ ঘন্টা পেরিয়ে গেলেও শিশুকে হাসপাতালে দেখতে যায়নি, ইউএনও শেখ জাবের আহম্মদ। তবে তার ড্রাইভার আশরাফুল ইসলামের মাধ্যমে ১ হাজার টাকা পাঠিয়েছেন বলে শিশুটির পরিবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ইউএনওর ড্রাইভার আশরাফুল ইসলামের নিকট দুর্ঘটনায় বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অটো তার নির্ধারিত লেন দিয়ে স্বাভাবিক ভাবে পলাশবাড়ীর দিকে আসছিলো। ইউএনও মহোদ্বয়ের গাড়ীটি ফায়ার সার্ভিস এর সামনের মোড় নিয়ে লেন পরিবর্তন করে পলাশবাড়ী দিকে আসার পথিমধ্যে সরকার ফিলিং ষ্টেশন পরিদর্শন করার জন্য গাড়ী ফিলিং ষ্টেশনে থামাতে বলেন।

ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যাক্ষদর্শীরা জানান রাস্তার দক্ষিন পাশ্বে প্রথম কাটা স্থান দিয়ে ফিলিং ষ্টেশনে ঢোকার নিয়ম থাকলে ও চালক তা না করে ১০ গজ সামনে সম্পুর্ন বে আইনি ভাবে উত্তরপার্শ্বে দ্বিতিয় ফাকা স্থান দিয়ে দ্রুতগতিতে

ডানবাম না তাকিয়ে ফিলিং স্টেশনে আকর্ষিক দ্রুত গাড়ীটি নিয়ে প্রবেশ করলে এই দুর্ঘটনা ঘটে যায়।

এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ম্যাডিকেল অফিসার ডা:মানিছা বলেন বর্তমানে শিশুটি কিছুটা শংঙ্কা মুক্ত রয়েছে। মাথার আঘাতে বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করে নি।তিনি আরো জানান শিশুটি ভয় ও আতংকে কথাবার্তা বলছেন না। স্বাভাবিক হতে সময় লাগবে।

তবে শিশুটিকে হাসপাতাল ত্যাগ করার জন্য বিভিন্ন চাপ প্রয়োগ করা হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তিরা জানান।

উল্লেখ্য, দুর্ঘটনায় আহত শিশুটির উন্নত চিকিৎসার দ্রুত ব্যবস্থা ও দূর্ঘটনার এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার করার জন্য জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সচেতন মহল ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে মহাসড়কের অধিগ্রহণকৃত জমি ও অবকাঠামোর চেক বিতরণ

১১ বছর বয়সে এসএসসি পাস! সাদুল্লাপুরে প্রধান শিক্ষক মাহমুদ মিয়ার বয়স জালিয়াতির ভয়াবহ তথ্য ফাঁস

পলাশবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুরে ছাত্রজনতা গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

সাংবাদিককে মারধর করা ছাত্রদল নেতাকে অব্যাহতি

নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহানের ত্রাণ বিতরণ  

গাইবান্ধায় পিস্তুল-গুলিসহ যুবক গ্রেফতার

কোটা আন্দোলনে পোস্ট দিয়ে তোপের মুখে পবিপ্রবির অধ্যাপক 

বন্যার্তদের সহায়তায় আইডিইবি দিনাজপুর জেলা শাখার অনুদান প্রদান

ফুলছড়িতে আইন শৃঙ্খলা মাসিক কমিটির সভা