সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

অগ্রগামী শিশু নিকেতনের পক্ষ থেকে ১০০ প্যাকেট ত্রাণ হস্তান্তর

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ২৬, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ

সোয়াইব আলী, জবি প্রতিনিধি:

অগ্রগামী শিশু নিকেতনের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের হাতে ১০০ প্যাকেট ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় অগ্রগামী শিশু নিকেতনের প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভবনের নিচতলায় ত্রাণ হস্তান্তর করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, চিড়া, গুড়, শিশুখাদ্য গুড়া দুধ, বিস্কুট, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও লাইফ জ্যাকেট ইত্যাদি৷ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যদের মাধ্যমে এসব বন্যাকবলিত এলাকায় ত্রাণ পৌছে দেয়া হবে।

এসময় মনিরুজ্জামান মনির বলেন, বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষেরা প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন। তাই বকশিবাজারের অগ্রগামী শিশু নিকেতনের অধ্যক্ষ মাহফুজুল আজম রোমেল বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আমাকে পাঠিয়েছেন। তার তত্ত্বাবধানে ইতোমধ্যে ত্রাণ হস্তান্তর করেছি। দেশের এই ক্রান্তিলগ্নে আমরা বন্যার্তদের পাশে থাকতে চাই

জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ বলেন, বন্যার্তদের সহায়তার জন্য পুরো দেশবাসী জেগে উঠেছে। সকলে মিলে এই দূর্যোগ মোকাবিলা করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবও সেই চেষ্টা করছে। আমাদের প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান রইলো।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টায় নেসকো পলাশবাড়ীতে ফুসে উঠেছে গ্রাহকগণ

ফুলছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাৎসরিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে অষ্টমীতে কুমারী পূজা 

সৈয়দপুরে জামায়াতের ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত

হরিরামপুরে অসহায় দুঃস্থ পঙ্গু মহিলার মাঝে হুইল চেয়ার বিতরণ  

ফুলবাড়ীতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের ককটেল হামলা 

মৌলবাদীদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়নি : সাজ্জাদ জহির চন্দন

দিনাজপুর সুইহারী ইউনিয়ন ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

লালমনিরহাটে জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে সোয়াবের পক্ষ থেকে রমজান উপলক্ষে প্রায় ২১লক্ষ টাকার সামগ্রী বিতরণ 

গোলাপবাগ আলিম মাদ্রাসার নানা সমস্যায় জর্জরিত, ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা