বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

পলাশবাড়ীতে দ্বায়িত্ব পালন কালে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা।

প্রতিবেদক
Admin
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ

আবেদুর রহমান (সবুজ), সাব এডিটর:

গাইবান্ধার পলাশবাড়ীতে নিয়োগ বানিজ্য ও অনিয়ম,দুর্নীতির তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৭ জিআর নং ১৯৭।

জাতীয় দৈনিক স্বাধীনমতের গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মতিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরো ৮/৯ জন অজ্ঞাতনামাকে আসামি করে পলাশ বাড়ী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা, অবৈধ ভাবে অবরুদ্ধ, গুরুতর জখম, ক্ষতিসাধন, ক্যামেরা ভাংচুর ও হুমকি দেখানোর অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে পশ্চিম নয়নপুর উচ্চবিদ্যালয়ে ৫০ লক্ষ টাকায় গোপনে নিয়োগ বানিজ্যের মাধ্যমে অফিস সহায়ক,নিরাপত্তা কর্মী, আয়া ও একজন পরিচ্ছনতা কর্মী নিয়োগের অভিযোগের প্রেক্ষিতে তথ্য সংগ্রহের জন্য ২ সেপ্টেম্বর সাংবাদিক আব্দুল মতিন,ফারুক মিয়া,নুর মোহাব্বত, সাদেকুল ইসলাম রুবেল,আশরাফুল ইসলাম,শরিফুল ইসলাম, মোমেনুর রশিদ সাগর,লিমন সহ কয়েক জন সাংবাদিক কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম নয়নপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক খাজার নিকট তথ্য সংগ্রহ করতে গেলে আওয়ামী ক্যাডার সন্ত্রাসী রেজাউল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার বাহিনীসহ অতর্কিত হামলা চালিয়ে সাংবাদিক আব্দুল মতিন ও ফারুক মিয়াকে আহত করে তাদেরকে প্রধান শিক্ষকের কক্ষে অবরুদ্ধ করে রাখে। প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর সাংবাদিকরা ৯৯৯ ফোন করলে এস আই খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পশ্চিম নয়নপুর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে অই দুই সাংবাদিককে উদ্ধার করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি বড়বন্দর’র নতুন কমিটি গঠন

লালমমিরহাটে ট্রেনের দাবিতে দিনভর রেল ও সড়কপথ অবরোধ। 

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক দ্রব্যসহ আটক-১ ‎

চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন 

গোবিন্দগঞ্জে বাপ্পী সাইকেল ষ্টোরের আড়ালে বেচাকেনা হচ্ছে চোরাই সামগ্রী

গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় মসজিদের ইমাম নিহত

বকশিগঞ্জ তসলিম উদ্দিন বিদ্যা নিকেতনে এসএসসি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে পবিপ্রবি ছাত্রদল

আদালতের আদেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণ কাজের অভিযোগ

বামনডাঙ্গায় রেলওয়ে পুলিশের হাতে ৫ কেজি গাজাসহ মাদক কারবারি আল-আমীন গ্রেফতার