সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে সকাল থেকে চলছে বাস ধর্মঘট

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ৯, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ

মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি

 দিনাজপুর বাস মালিক সমিতির ডাকা বাস ধর্মঘট চলছে সকাল থেকেই এতে করে সাধারণ যাত্রীরা পড়েছে বিপাকে।

গত ৪ সেপ্টেম্বর দিনাজপুর পৌরসভার প্রশাসন,বাস মালিক সমিতি ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দিনাজপুর শহরতলী থেকে বাস কাউন্টারগুলো সরিয়ে অন্য স্থানে করার প্রসঙ্গে আলোচনা হয়।

আজ ৯ সেপ্টেম্বর ২০২৪ ইং সোমবার দিনাজপুর শহরের কালিতলা স্থানের সকল বাস কাউন্টার বন্ধ রয়েছে।

এ বিষয়ে নাবিল কাউন্টারের সুপারভাইজার রাব্বি জানান গতকাল সন্ধ্যায় কিছু ছাত্র এসে দূরপাল্লার বাস চলাচলে বন্ধ করতে বলে। তাই আমরা সকাল থেকে কাউন্টার গুলো বন্ধ রেখেছি।

এ বিষয়ে টিকিট কাটতে আশা শিমুু জানান, আমার স্বামী ঢাকায় রয়েছে। আমি টিকিট কাটতে এসে দেখছি বন্ধ। আমার ঢাকায় যাওয়াটা খুবই জরুরী।

যাত্রী সুমন জানান, “আমার বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরীর পরীক্ষা রয়েছে। এখানে এসে দেখছি বাস কাউন্টার গুলোতে তালা ঝুলছে। ঢাকা যাওয়ার কোন ব্যবস্থা নেই। এই মহুতে ট্রেনের টিকিট পাওয়া যাবে না। আমার আর পরিক্ষা দেওয়া হল না”।

এ বিষয়ে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাব্বী কে ফোন দিলে ফোন কেটে দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের আবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে বসা হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত

দিনাজপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

বরেন্দ্র কার্যালয়ের ২য় তলায় দরজা ভেঙ্গে কোষাধ্যক্ষ জনি বাবু (৪০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা 

জবিতে মানবাধিকার বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত  

স্বপ্ন সিঁড়ি সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ 

পানি আইন ও বিধিমালা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত 

চাটখিল পৌরসভা মৎস্যজীবী দলের মতবিনিময়

গোবিন্দগঞ্জে জোর পূর্বক জমিদখলের চেষ্টায় কু*পিয়ে তিন নারী সহ ৭জন আহত

পলাশবাড়ীতে শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালিত