বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

চিরিরবন্দর থানা কর্তৃক আউলিয়াপুকুর হাইউল উলুম সিনিয়ার মাদ্রাসার দূর্নীতিবাজ অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ

মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি

২ অক্টোবর বুধবার চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের আউলিয়াপুকুর হাইউল উলুম সিনিয়ার মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এবং আউলিয়াপুকুর ইউপি চেয়ারম্যান হাসিবুল হাসান (হাসিম বাবুর) বিরুদ্ধে এলাকাবাসী জেলা দূর্নীতি দমন কমিশনসহ ১৫টি প্রতিষ্ঠানে দূর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে চিরিরবন্দর থানা কর্তৃপক্ষ তদন্ত করেন।

আউলিয়াপুকুর হাইউল উলুম সিনিয়ার মাদ্রাসার অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীবৃন্দ উক্ত তদন্ত সভায় চিরিরবন্দর থানার এসআই মোঃ হেলালকে জানায় যে, মাদ্রাসার অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির যোগসাজসে দীর্ঘদিন ধরে অনিয়ম দূর্নীতি করে নিজিদের ভাগ্য পরিবর্তন করলেও মাদ্রাসার কোনো উন্নয়ন হয়নি। এলাকাবাসী মোঃ মোকলেছুর রহমান, আব্দুর রাজ্জাক, নাসির উদ্দীন, নাজির খান, আব্দুর রউফ, নূর ইসলাম জানায়, মাদ্রাসার মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে একজন অভিভাবক চিরিরবন্দর থানায় মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে সাধারণ ডায়েরী করেছে। এছাড়া প্রিন্সিপ্যাল ও সভাপতি নিয়োগ বানিজ্য, মাদ্রাসার সম্পদ হতে আয়, মাদ্রাসার গাছ কর্তন, সরকারী অনুদান কোনো কিছুর হিসাব না দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করলে থানা হতে আগত তদন্তকারী অফিসার এসআই হেলাল এলাকাবাসীকে আশ্বাস দিয়ে বলেন, অবিলম্বে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। রিপোর্ট না দেওয়া পর্যন্ত আপনারা সুশৃঙ্খলভাবে মাদ্রাসা দেখাশুনা বা শিক্ষার্থীদের পড়াশুনার কাজে সহযোগিতা করেন। উল্লেখ্য, মাদ্রাসার অধ্যক্ষ অবৈধ ছুটির অজুহাতে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে তাকে অপসারন করার জন্য ইতিমধ্যে শিক্ষার্থীরা মানববন্ধন সহ বিভিন্ন ধরনের আন্দোলন চালিয়ে আসছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নাগরিক অধিকার ও মৌলিক স্বাধীনতা বিষয়ক ইন্টারজেনারেশন ডায়লগ সেশন অনুষ্ঠিত

দিনাজপুর চেম্বারের আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন 

নোয়াখালীতে  বন্যায় পানি বন্দী প্রায় এক লাখ মানুষ

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ,একজন খালাস। 

সাদুল্লাপুরে প্রায় ৫বছর থেকে অবৈধভাবে  বালু উত্তোলন প্রশাসনের অভিযানে হলেন বন্ধ 

জবি শিক্ষার্থীদের অবরোধ, ছাত্রলীগ কর্মীকে বিভাগের কার্যক্রম থেকে বহিষ্কার

হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী খড় ছনের তৈরী কুঁড়ে ঘর

সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা আজাদুল ইসলাম