রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নোয়াখালীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ৬, ২০২৪ ১২:৪৭ পূর্বাহ্ণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে।  তবে ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।

নিহত আব্দুস সোবহান (৬৫) উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নাওতলা গ্রামের আলী আজম বেপারী বাড়ির মৃত ফজলের রহমানের ছেলে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার নাওতলা গ্রামের আলী আজম বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে বাবা আব্দুস সোবানের সাথে বিরোধে জড়ায় তার বড় ছেলে শহীদুল্লাহ (৩৮)। কথাকাটাকাটির একপর্যায়ে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে ও হাত দিয়ে বেধড়ক মারধর করে ছেলে। পরে শহীদুল্লাহ তার বাবাকে মাটিতে পেলে লাথি মেরে বুকের বাম পাশের পাঁজর ভেঙ্গে দেয়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, নিহত সোবহানের ৬ মেয়ে দুই ছেলে। ছোট ছেলে কিছু দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বড় ছেলে শহীদুল্লাহ পেশায় একজন রিকশাচালক। এর আগেও আরেকবার বাবাকে মারধর করে সে। এবার ছেলের আঘাতে গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবদেন তৈরী করে। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় সাতদিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

ফুলছড়িতে প্রতিবন্ধী শিশু‌কে ধর্ষণের চেষ্টায়, অভিযুক্ত মাদ্রাসার সহকারী সুপার আটক 

পবিপ্রবি’তে পিএমবিএ প্রোগ্রামের ১১ বর্ষপূর্তি অনুষ্ঠান  উদযাপিত

আ.লীগ নেতার ছেলে কর্তৃক বাক প্রতিবন্ধীর মেয়ের সাথে বিয়ের নামে প্রতারণা

গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি আ’লীগ নেতা শাহ সারোয়ার কবির দিনাজপুরে গ্রেফতার  

লালমনিরহাট সীমান্তে ‘বিশেষ অভিযানে’ বিপুল ভারতীয় পণ্য জব্দ

দিনাজপুরের বিরলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায়, আটক -৩জন 

তালতলীতে বিদ্যালয়সংলগ্ন একাধিক ঝুঁকিপূর্ণ সেতু, নির্মাণে নেই দৃশ্যমান উদ্যোগ

জাককানইবিতে শেখ পরিবারের নামে সকল স্থাপনার নাম পরিবর্তন

সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় ভাইরাল শ্যামল চন্দ্র গ্রেফতার