বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লটারিতে বালিকা বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালকের নাম

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১৮, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধাসহ সারা দেশে ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যনত্ম ভর্তিতে ডিজিটাল অনলাইন লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ে এক বালক ভর্তির তালিকায় সুযোগ পেয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকের মাধ্যমে সমালোচনা শুরু হয়।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে ফলাফল প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। প্রকাশিত ফলাফলের তালিকায় দেখা গেছে, বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের ৩০ নম্বর তালিকায় মো. মোস্তাফিজুর রহমান নামে এক বালকের নাম এসেছে।

ফেসবুক ব্যবহারকারী জুয়েল শেখ নামে এক আইডিতে তার পোস্টে লিখেছেন, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণির ভর্তি ২০২৫ এর প্রথম রেজাল্ট সিটে প্রকাশিত তালিকায় ৩০ নম্বর সিরিয়ালে মোস্তাফিজুর রহমান নামে একটি ছেলের নাম এসেছে কেন? প্রশাসনিক কর্মকর্তারা কি করে? কেন এ অসংগতি? দায়িত্ব অবহেলা কার?

গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, তালিকায় ছেলের নাম দেখে অন্যদের মতো তিনিও অবাক হয়েছেন। এটি কিভাবে হলো তা বুঝতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। ভুলক্রমে এ রকম হতে পারে। সেক্ষেত্রে তার ভর্তি বাতিল হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুর বাড়িতে হামলা লুটপাট ভাংচুর। 

গাইবান্ধার সাদুল্লাপুরে মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে 

তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

জবি উপাচার্যের নাম ভাঙিয়ে দোকান দখলের অভিযোগ শিক্ষার্থীর বিরুদ্ধে

জম্মদিনের ভালোবাসায় সিক্ত যুবনেতা, তারেক আল মাসুম

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নাসির আহম্মেদ এর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

গাইবান্ধায় জেলা ছাত্রদলের টি টেন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

গাইবান্ধা সাদুল্লাপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

হয়রানির বিরুদ্ধে ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

শহীদদের স্মরণে দিনাজপুরে বৃক্ষরোপন কর্মসূচী পালিত