সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

অবশেষে বুড়িমারী থেকেই চলবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২৩, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধিঃ

‎বহুল প্রতীক্ষিত বুড়িমারী এক্সপ্রেস (ট্রেন নং ৮০৯/৮১০) ১২ই মার্চ ২০২৪ যাত্রা শুরু করে। তবে উদ্বোধনের পরদিন থেকেই ট্রেনটি নিয়মিত চলাচল করে ঢাকা-লালমনিরহাট পর্যন্ত। এতে সুবিধাবঞ্চিত হয়ে পারে পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ ও আদিতমারী উপজেলার সাধারণ মানুষ। সব জল্পনা কল্পনার পরে অবশেষে বুড়িমারী থেকেই চলবে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি।

‎আজ ২৩ডিসেম্বর (সোমবার) এমনি এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ রেলওয়ে। প্রজ্ঞাপনে উল্লেখ্য থাকে যে, পরের বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকেই বুড়িমারী এক্সপ্রেস (ট্রেন নং ৮০৯/৮১০) সরাসরি বুড়িমারী-ঢাকা রুটে চলাচল করবে।

‎উল্লেখ্য, দীর্ঘ ১২বছর প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে চলতি বছরে ১২ই মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের পরদিন থেকেই ট্রেনটি নিয়মিত চলাচল করে লালমনিরহাট-ঢাকা রুটে। ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করেনি। এতে সুবিধাবঞ্চিত পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জ ও আদিতমারী উপজেলার সচেতন মানুষ একজোট হয়ে গত ১৫ই ডিসেম্বর দাবি পূরণের লক্ষ্যে লালমনিরহাট বুড়িমারী রেল রুটের হাতীবান্ধা স্টেশনে রেলপথ অবরোধ করে। ফলে বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি হাতীবান্ধা রেলস্টেশনে, বুড়িমারীগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কালীগঞ্জের কাকিনা স্টেশনে ও একই পথে আদিতমারী স্টেশনে অপর একটি কমিউটার ট্রেন আটকা পড়ে। একই সেদিন দাবিতে বিকেলে হাতীবান্ধা বন্দর এলাকায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ফলে উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে শত শত যানবাহন। দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়কে শুয়ে পড়েন স্থানীয়রা। ফলশ্রুতিতে ঢাকার সাথে সড়ক ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা।

‎এরই ফলাফল হিসেবে আজ রেলওয়ে কর্তৃপক্ষ বুড়িমারী এক্সপ্রেস ট্রেন বুড়িমারী পর্যন্ত পরিচালনা প্রসঙ্গে একটি প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে উল্লেখ্য যে, যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের রেকের লিংক সমন্বয় করে বুড়িমারী পর্যন্ত পরিচালনায় সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

সাদুল্যাপুরের ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

সভাপতি দিপু- সাধারণ সম্পাদক বৈদ্য সাহা  গোবিন্দগঞ্জে উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির কমিটি গঠন

দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশনের শিশু ও যুব ফোরামের সদস্যরা নগদ অর্থ সহায়তা প্রদান করে

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

দিনাজপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাঁওতাল নারী ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত

আওয়ামীলীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই – ভিপি নূরুল হক নূর

বন্যার্তদের মাঝে প্রবাসী মাসুদ আলমের ত্রাণ বিতরণ

মহল্লাদার ও দফাদার নিয়োগে অস্বচ্ছতা ও অনিয়মের প্রতিবাদে সংংবাদ সম্মেলন

সাদুল্লাপুর উপজেলা যানজট নিরসনে নিয়োজিত  স্বেচ্ছাসেবকদের খাবার বিতরণ করে সাদুল্লাপুর উন্নয়ন ফোরাম