বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা বিরুদ্ধে

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২৫, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ

‎লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা হুমায়ুন কবির খন্দকার মতি ও তার ভাইয়ের বিরুদ্ধে।

‎গতকাল ২৪ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় ভুক্তভোগী আঃ ছালাম বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

‎অভিযুক্তরা হলেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতি (৬০) ও তার ভাই মোর্শেদ আলম খন্দকার রতন (৪৫)।

‎অভিযোগ সুত্রে জানা যায়, আঃ ছালাম ও মোর্শেদ আলম খন্দকার রতনের মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে। মঙ্গলবার দুপুরে ফকিরপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আঃ ছালাম দোকানে বসে চা খাচ্ছিলেন। এমতাবস্থায় সেই পূর্ব শত্রুতার জের ধরেই আঃ ছালামকে টেনে দোকানের বাহিরে বের করে এলোপাতাড়িভাবে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম করে চলে যান হুমায়ুন কবির খন্দকার মতি ও মোর্শেদ আলম খন্দকার রতন। পরে জখমী অবস্থায় আঃ ছালামকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সংবাদ লিখা পযন্ত আ: ছালাম হাসপাতালে চিকিৎসকধীন রয়েছে।

‎অভিযোগটি অস্বীকার করে হুমায়ুন কবির খন্দকার মতি বলেন, মারধরের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, আমরা কোনো মারধর করিনি। আঃ ছালামকে আমরা পারিবারিকভাবে বয়কট করেছি এবং মসজিদে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে নিউজ করিও না, এটা আমাদের পারিবারিক ব্যাপার।

‎এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন,  এই বিষয়ে এখনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে নবনির্বাচিত এমপি লিংকনকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

আনিস হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ছাত্র-জনতার ওপর হামলা: উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

বুলেটের আঘাতের চিহ্ন সরাশরীরে হাসপাতালের বিছানায় মাঝে মাঝেই চিৎকার দিয়ে ওঠেন দশম শ্রেণীর ছাত্র নিশাদ

লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতে যোগ দিলেন এবি পার্টির নেতা 

মিঠাপুকুরে সুদের টাকার বিরোধে যুবককে হত্যা

মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য সেবা উন্নয়ন শীর্ষক সেমিনার

অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের বিচারের জন্য ১০ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা

বাড়তি ভাড়া বা চাঁদা চাইলে আমাকে ফোন দেবেন: এমপি হানজালা

ডাঃ শামসুজ্জোহা সভাপতি ও ডাঃ শাহারুল সম্পাদক বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন গাইবান্ধার কমিটি গঠন