বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নোয়াখালীতে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:৪৭ পূর্বাহ্ণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর কবিরহাটে বিপুল পরিমান জাল ডলার ও টাকা জব্দ করেছে যৌথবাহিনী। অভিযানে কবির উদ্দিন (৫১) নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়। এসময় মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) নামে আরেক প্রতারক পালিয়ে যায়।

গতকাল মঙ্গলবার (২৪ই ডিসেম্বর) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে সোমবার ২৩ ডিসেম্বর রাতে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবগ্রামে অভিযান চালিয়ে এসব জাল ডলার ও টাকা জব্দ করা হয়।

জানা যায়, অভিযানে ১৩ বান্ডেল (এক লাখ ৩০ হাজার) জাল ডলার, ২৫০টি এক হাজার (আড়াই লাখ) জাল টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জাল ডলার ও টাকাসহ আটক করে। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জ বাজারের খাসজমি দখল করে অবৈধ ভাবে ভবন নির্মানের অভিযোগ 

জাফলংয়ে মানববন্ধন: পরিবেশ বজায় রেখে অচল কোয়ারি সচল করার দাবী

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হলেন ডা. ফাতেমা আক্তার 

বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

পলাশবাড়ীতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

‎লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারি, হুমকি ও কিডনাপের ভয় দেখানোর অভিযোগে সংবাদ সম্মেল 

হরিরামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

মজলিসের খাবার খেয়ে ২শ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাসসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জবি শিক্ষার্থী আদনানের ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ নাটকের প্রদর্শনী