বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

তিস্তা নদী রক্ষা আন্দোলনে  গাইবান্ধা জেলা বিএনপির প্রস্তুতি সভা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

‘জাগো বাহে- তিস্তা বাঁচাই’ এই প্রতিপাদ্য নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনে গাইবান্ধা জেলা বিএনপির এক প্রস্ততি সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, খন্দকার সফিউল ইসলাম রিপুসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক তাঁর বক্তব্যে বলেন, তিস্তা বাচাই একটি সামাজিক আন্দোলন, একটি জনঘনিষ্ঠ জনসম্পৃক্ত আন্দোলন যার মধ্যে দিয়ে এ অঞ্চলের মানুষের সাথে বিএনপির একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠবে। তিনি আরো বলেন, এটি দাবী আদায়ের আন্দোলন, অধিকার সচেতন করার আন্দোলন এবং ভারতের সমস্ত আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আন্দোলন, এটি জাগরনের আন্দোলন। সাংস্কৃতিক আগ্রাসনের শিকার, পানি আগ্রাসনের শিকার এবং সার্বিকভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাতের যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে প্রতিবাদের আন্দোলন।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনসমুহের সিনিয়র নেতৃবৃন্দ, সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তিস্তা অববাহিকা এলাকার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দের সহ কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয় এবং সকলের সহযোগীতা কামনা করা হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ

তুলসীঘাট শামসুল হক ডিগ্রী (অনার্স) কলেজ গভর্ণিংবডির অভিষেক অনুষ্ঠান

দিনাজপুরে অতি দরিদ্র উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ

আওয়ামীলীগ সবচাইতে বেশি আঘাত হেনেছে বিচার বিভাগে-ডাঃ শফিকুর রহমান

গাইবান্ধায় চাঁদা না পেয়ে ডিশ ব্যবসা দখলে নেয়ার অভিযোগ

হাবিপ্রবিতে প্রচেষ্টা ফাউন্ডেশনের নয়া কমিটি গঠন

গোবিন্দগঞ্জে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

পলাশবাড়ী দলিল লেখক সমিতির সভাপতি পদ হতে অব্যহতি নিয়েছেন আমিনুল ইসলাম রানা সরকার 

জবিতে মানবাধিকার বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত  

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবীতে মানববন্ধন