শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুরকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবিতে মানববন্ধন 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা ও সামগ্রিক উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঘণ্টাব্যাপী সাদুল্লাপুর উপজেলা শহরের চৌমাথা এলাকায় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলা শাখা। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ছাড়াও সাধারণ জনতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহবায়ক মাসুদ মিয়া, যুগ্ম অাহবায়ক শরিফুল ইসলাম অাকাশ, জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য রাশেদুল ইসলাম জুয়েল, সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য এ আর আতিক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর প্রথম ও দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা পৃথক স্বতন্ত্র সংসদীয় আসন ছিল। মহকুমাগুলোকে জেলায় রূপান্তরের সময় ১৯৮৪ সালে বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে পাঁচটি জেলায় (নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা) ভাগ করার সময় গাইবান্ধা-৩ আসনটি গঠিত হয়। সেসময় গাইবান্ধা-৩ আসনটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত হয়। এটি জাতীয় সংসদের ৩১ নং আসন। সংসদীয় আসন গঠনের পর তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ১৯৮৬ সালের ৭ মে প্রথমবার গাইবান্ধা-৩ আসন হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হয় এই আসনে। এরপর থেকেই কমতে থাকে বরাদ্দ। এতে করে বেকার সমস্যা বৃদ্ধিসহ থমকে যায় সাদুল্লাপুর উপজেলার উন্নয়ন। তাই আবারও সাদুল্লাপুর উপজেলাকে আবারও স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবি জানান বক্তারা।

সেই সাথে কৃষিভিত্তিক ইপিজেড নির্মাণ, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় দরগাহ থেকে সাদুল্লাপুর উপজেলা হয়ে গাইবান্ধা জেলা শহর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ, পাইপলাইনে গ্যাসসংযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীতকরণ, বন্যায় ফসল রক্ষায়  ঘাঘটসহ অন্যান্য নদীর দুই পাড়ে সম্পুর্ণ বাঁধ নির্মাণ, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের ধাপেরহাটে ট্রমা হাসপাতাল নির্মাণ, সাদুল্লাপুর-তুলসীঘাট রাস্তার প্রস্থ বৃদ্ধিকরণসহ বিভিন্ন দাবি জানানো হয় কর্মসূচিতে। অাগামীতে দাবি পূরণে মানববন্ধন, স্মারকলিপি, গণস্বাক্ষর কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষনা দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহবায়ক শাকিল শেখ, সংগঠক মেহেজাবিন জিম, জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলা শাখার সদস্য তোফায়েল জাকির, মোস্তাফিজুর রহমান, রওশন অালম পাপুল, সাঘাটা উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য মাহামুদ মোত্তাকিম মন্ডল প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এদেশের মানুষকে আওয়ামী লীগ বরাবরে ভয় পায় -বজলুল করিম চৌধুরী আবেদ

সোনাইমুড়ী মাহুতলা স্কুলের শিক্ষকবৃন্দ ও এডহক কমিটির সহযোগিতা বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 

গাইবান্ধায় মাসব্যাপী বাণিজ্য মেলা  স্থগিতের আদেশ হাইকোর্টের

বরেন্দ্র কার্যালয়ের ২য় তলায় দরজা ভেঙ্গে কোষাধ্যক্ষ জনি বাবু (৪০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পলাশবাড়ীতে ভয়াবহ আগুন বসতবাড়ীসহ ভূষিভুত গরু মৃত্যু : ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন ও জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে কমিটি ও মামলা বাণিজ্য’র অভিযোগ আনলেন সাবেক সভাপতি

খুবি’তে  ইকোপ্রন প্রকল্পের স্টেকহোল্ডারদের  কনফারেন্স অনুষ্ঠিত 

গাইবান্ধার সাদুল্লাপুরে চাকুরী জাতীয়করণের দাবীতে আমরণ অনশন কর্মসূচী

সাদুল্লাপুরে শিপন চেয়ারম্যানের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন