সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

নির্যাতন নীপিড়ন ও ধর্ষনের বিরুদ্ধে পলাশবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১০, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন, নীপিড়ন, ধর্ষণ এবং অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ সোমবার সকালে পলাশবাড়ী সরকারি কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান সরকার সভাপতিত্বে ও সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ এর পরিচালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,জেলা ছাত্রদলের সদস্য শামিম রেজা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার,যুগ্ন আহবায়ক সুহৃদ সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির,কলেজ ছাত্রদল নেতা রায়হান সরকার, পলাশবাড়ী মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি আশা মনি ও সাধারণ সম্পাদক রুপা আক্তার, সিনিয়র সহ সভাপতি রুহানি আক্তার, সাংগঠনিক সম্পাদক মোরসালিন আক্তার মৌ, বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল ও কলেজ শাখার সিনিয়র সহ সভাপতি তানিয়া আক্তার সহ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা।

বক্তারা,দেশব্যাপী নারীদের নির্যাতন, নীপিড়ন, ধর্ষণ এবং অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ জানান। এবং নারী শিশু নির্যাতন বন্ধে সারাদেশ ব্যাপী সামাজিকভাবে প্রতিরোধ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুর বাড়িতে হামলা লুটপাট ভাংচুর। 

সাঘাটা বিএনপির উদ্যোগে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত 

নোয়াখালীতে বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি

গাইবান্ধায় ইউনিয়ন যুবলীগ সভাপতি মারুফ হাসান গ্রেফতার 

গনঅভ্যুত্থানের আকাঙ্খার পরিপূরক বৈষম্যহীন রাষ্ট্র ও সকল ক্ষেত্রে বৈষম্য দুর করতে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলুন-শুভ্রাংশু চক্রবর্ত্তী

নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অবনতি, খাদ্য সংকট- সাপ আতঙ্কে নাকাল  

সাদুল্লাপুরের ইদিলপুরে বজ্রপাতে নিহত- ১, আহত ১

জাককানইবিতে সমালোচনার মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক দ্রব্যসহ আটক-১ ‎

গাইবান্ধায় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সামিউল কারাগারে