বুধবার , ১২ মার্চ ২০২৫ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

হয়রানির বিরুদ্ধে ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ১২, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুরের বিরুদ্ধে গাইবান্ধার ভাটা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। মঙ্গলবার জেলার সব ইট ভাটার হাজার হাজার শ্রমিক ও মালিকরা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। গাইবান্ধা জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

স্মারকলিপি প্রদান পূর্ব জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশে বক্তব্য দেন মেসার্স এবিডি ব্রিকসের স্বত্ব্বাধিকারী আকতার আমিন বাবলা, ফ্রেন্ডস্‌ ব্রিকসের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম জুয়েল, এমএসবি ব্রিকসের স্বত্বাধিকারী নওশের আলম ও আনোয়ারুল কাদির ফুল মিয়া প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গাইবান্ধাসহ সারাদেশে ইট ভাটা মালিকরা প্রশাসনসহ বিভিন্ন মহলের হয়রানির শিকার। এই খাত থেকে হাজার হাজার কোটি টাকারও বেশি রাজস্ব আয় হয়ে থাকে। অথচ নানা অজুহাতে ইট ভাটাগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়। তারা অবিলম্বে হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, পূর্বে ইট ভাটার দূষণমাত্রা ছিল ৫৮ শতাংশ, বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে ৫ থেকে ১০ শতাংশে নেমে এসেছে। বিদ্যমান জিগজাগ ইটভাটায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব হবে। উপরন’ ইট ভাটায় কর্মরত ৫০ লাখ শ্রমিক ২ কোটি মানুষের রুটি রুজির সংস্থানন করছে। এছাড়াও ইট ভাটা থেকে বছরে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায় হচ্ছে। কিন্তু ইটা ভাটা মালিকদের মাঝে মাঝেই হয়রানি করা হয়, ইট ভাটা ভেঙে দিয়ে জরিমানা করা হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান অত্যন্ত আন্তরিক হলেও বর্তমানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিগজাগ ইট ভাটার সমস্যার সমাধান হচ্ছে না। ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষণা, ইট ভাটায় হয়রানি ও মোবাইল কোর্ট বন্ধ, মাটি কাটার জন্য জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল, ইট ভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন ও পরিবেশগত ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স, ফায়ার সার্ভিসের লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রাদি নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্ততকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক বিধান করার উদ্যোগ নেওয়ার আহবান জানানো হয়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাট রেল ও সড়ক পথের যাত্রীদের সেবা উদ্দেশ্যে লালমনিরহাট যাত্রী কল্যাণ পরিষদ গঠিত

পবিপ্রবি’তে পিএমবিএ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা লুটপাট

পবিপ্রবির হল মাঠে জমজমাট ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী

কুরআন পড়ুয়া শিক্ষার্থী পেল ঈদ উপহার

পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত 

৩ দফা দাবীতে পলাশবাড়ীতে উত্তরবঙ্গের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কিশোর গ্যাংয়ের হাতে ওষুধ ব্যবসায়ী শামীম হত্যা বিচারের দাবিতে সড়ক অবরোধ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ঠিকাদারের  হুমকি ॥ গাইবান্ধা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

হাবিপ্রবি ক্যাম্পাসের ডাস্টবিনে হাসিনার ছবি লাগিয়ে ঘৃণা প্রকাশ শিক্ষার্থীদের।