বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সরকারী খাল দখল করে ভবন নির্মাণ,উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ১৭, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে ৩৩ নং ধামুসা মৌজার ১ নং খতিয়ানে ৭২১ দাগের সরকারি খাল অবৈধভাবে ভরাট যে সকল স্থাপনা নির্মিত হয়েছে  তা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ডাসার উপজেলাবাসি।

১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে ভূরঘাটা-শশিকর সড়কের ডাসার কাঁঠাল তলা বাজারে অবৈধ স্থাপনার সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেন সরকারি খাল ভরাট করে অবৈধভাবে একাধিক পাকা ভবন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। এনিয়ে গত তিন মাস যাবত বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।

নিজেদের অপরাধ ঢাকতে অপকৌশল অবলম্বন করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানি তথ্য উপস্থাপন করে একটি সংবাদ সম্মেলন করেন সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেন। অভিযোগের সঠিক তথ্য প্রমান দিতে না পারায় কোন নিউজ প্রকাশ করেননি সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা।  এদিকে  এ মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক  অপপ্রচার করায় সাংবাদিকরা আদালতে দুই কোটি টাকার দুটি মানহানি মামলা দায়ের করেন।

১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে ডাসার কাঁঠাল তলা বাজার সরকারি খাল ভরাট করে অবৈধভাবে একাধিক পাকা ভবন সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদের  দাবিতে ঘন্টা ব্যাপি বিক্ষোভ ও মানববন্ধন করেন  উপজেলাবাসি। এতে কৃষকসহ সকল শ্রেনীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় শফিজউদ্দিন ঘরামী,অস্রু তালুকদার, রেদোয়ান হোসেন রুবেল,মীর অহিদুজ্জামান মিঠু দাবি করে বলেন,এটা অনেক পূর্বের সরকারি খাল। এটা দিয়ে কৃষকরা নৌকায় করে ধান,পাট নিতো। এ খালের পানি দিয়ে কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদন করতেন। সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেন আ’লীগের ক্ষমতার দাপট খাটিয়ে খালটি ভরাট করে অবৈধভাবে একাধিক পাকা ভবন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। আমরা সরকারের কাছে দাবি করছি, যাহাতে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন,ডিসি স্যারের নির্দেশে ইতিমধ্যে ডাসার উপজেলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।ডাসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে। এর আগেও বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রকাশ হয়েছে।  ডাসার বাজারে যে অবৈধ স্থাপনা রয়েছে, তাও

পর্যায়ক্রমে আমরা উচ্ছেদ করবো।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে জবিতে মঙ্গলবার কনসার্ট 

গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা ও মারপিটের অভিযোগ 

গাইবান্ধায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি সভা

গাইবান্ধায় প্রবীণ হিতৈষীর দোয়া ও ইফতার মাহফিল

পলাশবাড়ীতে অন্তঃসত্বা গৃহবধুর লাশ উদ্ধার : মামলা দায়ের 

পলাশবাড়ীর কাশিয়াবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ

ফুলছড়িতে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিকশা চালক নিহত,আহত ২

ভেজাল শিশু খাদ্য রাখার অপরাধে ব্যবসায়ির এক বছরের কারদণ্ড : সোয়া লাখ টাকা জরিমানা 

চাটখিল ভীমপুর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনায়