শনিবার , ১৪ জুন ২০২৫ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে আসামি গ্রেফতার করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জুন ১৪, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে চলেছে রবিউল ইসলাম খাজা ও তার অনুসারীরা—এমন অভিযোগ তুলে এক সংবাদ সম্মেলন করেছেন জিরাই গ্রামের মো. ইসমাইল হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহিমাগঞ্জের আলিয়া কামিল মাদ্রাসা রোডের রাজুর মোড়ে সুজনের চায়ের দোকানে তিনি ও স্থানীয় বেশ কয়েকজন যুবক চা পান করছিলেন। হঠাৎ রবিউল ইসলাম খাজার ছেলে অনিক সেখানে এসে উত্তেজনাকর আচরণ শুরু করে। অনিক তাকে উদ্দেশ্য করে অভিযোগ করে যে, তিনি নাকি খাজার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। ইসমাইল হোসেন তার কথার সত্যতা যাচাই করতে অনুরোধ করলে অনিক রাগত কণ্ঠে তাকে হুমকি দিয়ে বলে, “তোর মামা আবু বক্কর সিদ্দিক তো তোর পাশে নাই, তোকে মেরে গরুর গোশত দিয়ে ভাত খাওয়াবে।”

এর কিছুক্ষণ পরেই অনিকসহ আরও ২/৩ জন ব্যক্তি এসে ইসমাইল হোসেনের উপর হামলা চালায়, যা স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজেও দৃশ্যমান। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে ঘটনার এখানেই শেষ হয়নি। ইসমাইল হোসেন জানান, দোকান ত্যাগ করে বাসার দিকে যাওয়ার সময় রবিউল ইসলাম খাজা ও তার ছেলে অনিক নেতৃত্বে ১০০-১২০ জনের একটি সংঘবদ্ধ দল তাকে ঘিরে ফেলে এবং হামলা চালায়। এ সময় ইসমাইল, রাফেল, বুলবুল ও জাকিরকে হত্যার হুমকি দিয়ে আক্রমণ চালানো হয়। সশস্ত্র এই হামলা থেকে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে সোহেল নামে তার চাচাতো ভাই মাদ্রাসার ভেতরে আশ্রয় নিতে গেলে সন্ত্রাসীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। তারা সোহেলকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় আরও ৭-৮ জন আহত হন, যারা বর্তমানে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন। পরে, ৯ জুন গোবিন্দগঞ্জ থানায় রবিউল ইসলাম খাজা ও তার বাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ইসমাইল হোসেন অভিযোগ করেন, মামলার পরও খাজা বাহিনীর সদস্যরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। উপরন্তু, ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে রবিউল ইসলাম খাজা একটি মাদ্রাসার অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের নামে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়, যা সামাজিক মাধ্যমে প্রচারও করা হয়।

তিনি প্রশাসনের কাছে অবিলম্বে রবিউল ইসলাম খাজা ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং তাদের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আল-মামুন হত্যা জড়িত প্রত্যক্ষদোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সাঘাটা উপজেলা বিসিডিএস’র উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

পবিপ্রবি’তে ইসলামিক ছাত্র শিবিরের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ 

গোয়াইনঘাটে এগ্রো ফার্মের গরু চুরি, থানায় অভিযোগ

তালতলীতে টাকা না দিলে সেচের পানি পান না কৃষক।

কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী

তালতলী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি শাহাদাৎ- সম্পাদক নাঈম ইসলাম 

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে গাইবান্ধার সোহাগ ও দিবস 

কুপতলা বনিক সমিতির হাট  উন্নয়নে সুধী সমাবেশ 

৭ দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক