শনিবার , ৭ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৭, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধা গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় গোবিন্দগঞ্জ বিপিএড কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, যুগ্ন সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, উপজেলা বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক গোবিন্দ কুমার দাস, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য মরহুম এমএ মোত্তালিব আকন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বড় পরিসরে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ নেতার ছেলে কর্তৃক বাক প্রতিবন্ধীর মেয়ের সাথে বিয়ের নামে প্রতারণা

ফুলছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

ভেজাল শিশু খাদ্য রাখার অপরাধে ব্যবসায়ির এক বছরের কারদণ্ড : সোয়া লাখ টাকা জরিমানা 

মহাসড়কে ভ্রাম্যমান আদালত : ২৯টি মামলায় ৭৪১০০ টাকা জরিমানা

হয়রানির বিরুদ্ধে ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টায় নেসকো পলাশবাড়ীতে ফুসে উঠেছে গ্রাহকগণ

জবিতে মানবাধিকার বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত  

গোবিন্দগঞ্জে কিন্ডারগার্টেন উন্নয়ন ফোরাম আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এতিমদের সাথে মাসব্যাপী ইফতার: মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোনার ফাউন্ডেশন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রামে শান্তি, ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত