বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‎লালমনিরহাটে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ৮, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ

‎​আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও মালামাল জব্দ করেছে।

‎গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন সীমান্তে পৃথক ৫টি অভিযানে এসব উদ্ধার করা হয়।

‎​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর, বালারহাট, ঝাউরানী, মোগলহাট ও দিঘলটারী বিওপির টহল দলগুলো সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৬১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ৯ বোতল মদ, ২.৩ কেজি গাঁজাসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

‎​১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্তে সুরক্ষা নিশ্চিত ও মাদক নির্মূলে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‎মিজানুর রহমান আজাহারীর মাহফিল শুনে বাড়িফেরা হলোনা রাজের

গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ 

সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে গাইবান্ধায় সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন

অসামাজিক কার্যকলাপ বন্ধে গাইবান্ধায় এলাকাবাসির মানববন্ধন 

কামারজানিতে বালুমহাল ঘোষণার প্রজ্ঞাপন প্রত্যাহারে স্মারকলিপি

দিনাজপুরের বিরল ধর্ম যাইন সীমান্ত দিয়ে ১৩ জন্য পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ

পলাশবাড়ীতে দ্বায়িত্ব পালন কালে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা।

ফুলছড়িতে প্রতিবন্ধী শিশু‌কে ধর্ষণের চেষ্টায়, অভিযুক্ত মাদ্রাসার সহকারী সুপার আটক 

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিতের ঘটনায় জাককানইবি উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ