বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ১৪, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ

শফিকুল ইসলাম সাগর সাব এডিটর:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৪ আগস্ট/২৪ ইং বুধবার দুপুরে রংপুর জেলার পীরগন্জ উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় মহাসচিবের সাথে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুনর রশীদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহঃ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আঃ খালেক, সহঃ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ)  অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আঃ সালাম মিয়া,গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ সহ রংপুর জেলা, গাইবান্ধা জেলা সহ পীরগন্জ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ গত ১৬ জুলাই রংপুর জেলার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন।শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন বলে জানা যায়। বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ রংপুর জেলার পীরগন্জ উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে ১৯৯৯ সালের ২ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ মকবুল হোসেন ও মাতাঃ মনোয়ারা বেগম। ৯ ভাই বোনের মধ্যে শহীদ আবু সাঈদ সবার ছোট বলে জানা যায়।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে সংস্কৃতিক আক্রমণ চালানো হয়েছে : মাহমুদুর রহমান

হাতীবান্ধায় জামায়াত নেতার বিরুদ্ধে বলাৎকারের চেষ্টার অভিযোগ

চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন 

গাইবান্ধায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

সাদুল্লাপুরে অপহরণের ৩ দিন পর অপহৃত পল্লি চিকিৎসক তরিকুলকে উদ্ধার

গনঅভ্যুত্থানের আকাঙ্খার পরিপূরক বৈষম্যহীন রাষ্ট্র ও সকল ক্ষেত্রে বৈষম্য দুর করতে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলুন-শুভ্রাংশু চক্রবর্ত্তী

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা অফিসে কম্পিউটার হস্তান্তর অনুষ্ঠিত 

গোবিন্দগঞ্জ পৌরসভায় ২টি উন্নয়নমূলক রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দিনাজপুরে মশাল মিছিল

গাইবান্ধা জেলায় ৭ মাসে নারী-শিশু ধর্ষণের শিকার -৯২ জন”বাড়ছে ডিভোর্স -মামলা।