মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে বসত বাড়ী ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজী মামলার আসামি আলম গ্রেফতার 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ

গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌরসভার বুজরুক বোয়ালিয়া ঘোষপাড়ার জনৈক এনামুল হকের বসত বাড়ী ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজী মামলায় এজাহার নামীয় আসামি আলম কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 এজাহার সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া ঘোষপাড়ার মৃত ছাদেক আলীর ছেলে এনামুল হকের বসত বাড়ীতে একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আসামি ছাইদুর রহমান ও মৃত আজমল শেখের ছেলে আলম মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকার পতনের পর সন্ধ্যায় দেশীয় অস্ত্র সশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি অনুপ্রবেশ করে চাঁদা দাবী করে। এনামুল হক চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে আসামী ছাইদুর রহমানের হুকুমে অন্যান্য আসামি গন তার বসত বাড়ীর ইটের সীমানা প্রাচীর, ঘরের দরজা, জানালা ভাংচুর করে অনুমান চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় আসামী গন ঘরের দরজা, জানালা, টিন যার মুলা অনুমান সর্বমোট ৫০,০০০/ টাকা ও এনামুল হকের শয়ন ঘরের বিছানার নীচ থেকে নগদ ৯৫,০০০/ টাকা চুরি করে নেয়। এতে বাধা দিলে আসামি গন এনামুল কে বিভিন্ন প্রকার ভয়ভীতি, হুমকি দেয় ও এনামুলের ছেলে স্বপ্নীল কে মারপিট করে কালো, ফুলো জখম করে।

এ বিষয়ে এনামুল হক বাদী হয়ে ছাইদুর, আলম সহ ১৮ জন কে আসামি করে ও অজ্ঞাত নামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে গত ২৮ আগষ্ট গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ এজাহার ভুক্ত আসামি আলম, পিতা মৃত আজমল শেখ কে গতকাল ৯ আগষ্ট রাতে গ্রেফতার করে।

মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই তাহসিনুর রহমান গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করে জানান আসামী কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ও বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা পরিকল্পনা প্রণনয় সভা

পলাশবাড়ীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

ঢাকাস্থ চীনা দূতাবাসে চাইনিজ কালচারাল নাইট অনুষ্ঠিত 

জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সম্মেলন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত 

গাইবান্ধায় জেলা ছাত্রদলের টি টেন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

পলাশবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত 

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৩ নারী সহ আহত ৫

ঘুষ ছাড়া খাজনা খারিজ হয়না ইউনিয়ন ভূমি অফিসে

ফুলছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন