শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

চাটখিলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৬, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার 

নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর ইউনিয়ন সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভা জামা’তের আমীর মাওলানা আক্তার হোসেন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল শাহাজানপুর ব্রাঞ্চের সুপারিন্টেন্ডেন্ট ডা. হারুনুর রশীদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আক্তার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ, জামায়াতে ইসলামী ঢাকা উত্তরখান সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি সামছুল কবির বাহার প্রমুখ।

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের উদ্যেগে আয়োজিত এই কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে আগমন করে। অনুষ্ঠানে ইউনিয়নের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াতেরর নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় ভূয়া ডিগ্রি দেখিয়ে, চলছে চিকিৎসার নামে বানিজ্য!

পলাশবাড়ীর কাশিয়াবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ

আদালতে প্রাঙ্গণে অনিয়ম -ঘুষ- দূর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত

জম্মদিনের ভালোবাসায় সিক্ত যুবনেতা, তারেক আল মাসুম

গাইবান্ধা সদর উপজেলা শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ ও চিকিৎসাসেবার মান উন্নয়নের দাবিতে  গাইবান্ধায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

গোবিন্দগঞ্জে মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও সীমাহীন দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

হল সুপারভাইজারের নিয়োগ বাতিল চাওয়া জাহানারা মুক্তার অভিজ্ঞতা সনদ ভুয়া