শনিবার , ৭ ডিসেম্বর ২০২৪ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় হানাদার মুক্ত দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ৭, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা::

গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ ডিসেম্বর শনিবার বর্ণাঢ্য র‍্যালীটি পুরাতন টেলিফোন ভবন সংলগ্ন পূর্বপাড়া থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীর উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। আলোচনা সভার শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাহাদা, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর সকালে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে। বিজয়ী বীর মুক্তিযোদ্ধাদের আগমনের সংবাদ পেয়ে আগের রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাক হানাদার বাহিনীর সদস্যরা তল্পিতল্পা গুটিয়ে রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হাসিনা ক্ষমতায় এসে সারাদেশে গডফাদার তৈরি করেছিল-মামুনুর রশিদ মামুন

ফুলছড়িতে হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার 

নীলফামারীর ডোমারে ছাত্রদের তোপের মুখে পড়ে পদত্যাগ করলেন ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যান

মানবিক ধজির উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পলাশবাড়ীতে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান 

গোবিন্দগঞ্জে আদিবাসী নারীকে মারধর ও বসতঘরে আগুন দেয়া সেই বিএনপি নেতা দল থেকে বহিষ্কার 

গাইবান্ধায় চুরির অভিযোগে প্রতিবন্ধী কিশোরকে বেঁধে মারধর ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যকে শোকজ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূর্নীতিবাজ  উপ-সেবা তত্ত্বাবধায়ক রোকেয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

ফুলছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন