বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জোবায়েরপন্থীদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান গাইবান্ধায় সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবি

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১৯, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

জেলা মারকাজ মসজিদের ইমামকে বৃহস্পতিবার জোহরের আগেই অপসারণ দাবি করেছেন জোবায়েরপন্থী ওলামা মাশায়েকরা। গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান স্কুলের সামনে দুপুরে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনায় জোবায়েরপন্থীদের বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল বাছেত, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর রহমান, বড় মসজিদের ইমাম মাহমুদুল হাসান কাশেমী, এমএ মজিদ, মুফতি এনামুল হাবিব, মুফতি হারুন অর রশিদ হাবিব প্রমুখ। সমাবেশের কারণে ডিবি রোডের এক পাশের লেনে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে ওই রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বক্তারা টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার, গাইবান্ধা থেকে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবি জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হারানো সংবাদ

পরীক্ষার আসন ছেড়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশন, ২৪ ঘণ্টার আল্টিমেটার নইলে আত্মহত্যা

সাংবাদিক- সাহিত্যিক আবু জাফর সাবু স্মরণ অনুষ্ঠান “তুমি ছিলে তাই”

সাঘাটায় ১০ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

দরিদ্র অসহায় নারী-পুরুষদেরকে কর্মমূখী করার লক্ষ্যে গাইবান্ধায় আল-ফয়ীম কমপ্লেক্সের সেলাই মেশিন বিতরণ

ডাসারে র‌্যাবের অভিযানে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ১

সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন গণস্বাক্ষর স্বারক লিপি প্রদান

মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফের   মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত 

ইউনিয়ন ভূমি অফিস যেনো ঘূষের স্বর্গরাজ্য,টাকা না দিলে মিলছে না সেবা