বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সাবেক এমপি কালামকে গ্রেফতারসহ বাপ-দাদার সম্পত্তি ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ১৯, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লীতে হামলা, অগ্নিসংযোগ, হতাহতের ঘটনায় সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে গ্রেফতার, বাপ-দাদার সম্পত্তি ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী-বাঙালিরা। স্থানীয় কাটামোড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি করেন বক্তারা।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, আদিবাসী-বাঙালি নেতা ব্রিটিশ সরেন, প্রিসিলা মুরমু, সুফল হেমব্রম, স্বপন শেখ, হাজী নূরুল ইসলাম, বার্নাবাস টুডু প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর তৎকালীন আওয়ামীলীগের এমপি আবুল কালাম আজাদ, মহিমাগঞ্জ সুগার মিলের এমডি, জিএম তাদের সন্ত্রাসীরা স্থানীয় প্রশাসন ও পুলিশসহ সাঁওতালদেরকে উচ্ছেদ করতে গেলে দফায় দফায় সংঘর্ষ সাঁওতাদের সাথে সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল মঙ্গল মারডি, রমেশ টুডু ও শ্যামল হেমব্রম মারা যান ও অর্ধশত ব্যক্তি আহত হন। অগ্নিসংযোগে পুড়ে যায় সাঁওতালদের ঘরবাড়ি।

পরে জয়পুরপাড়ায় সনত্মানদের জন্য একটি বিদ্যালয় নির্মাণ করা হয়। কিন্তু কতিপয় চিহ্নিত বাঙালি ভূমিদস্যু বিদ্যালয়ের মাঠটি আবারও দখলে নেওয়ার জন্য পাঁয়তারা করছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, সাহেবগঞ্জ-বাগদাফার্ম এলাকায় সাঁওতালদের পৈতৃক ১ হাজার ৮৪২.৩০ একর জমি ফেরত, সাঁওতাল পল্লীতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও তিন সাঁওতাল হত্যায় জড়িত তৎকালীন এমপি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ সকল আসামীর গ্রেফতার ও বিচারের দাবি জানান। পাশাপাশি সাঁওতাল সম্প্রদায়ের এসিল্যান্ড অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা।

সমাবেশের আগে আদিবাসী সাঁওতাল ও বাঙালিদের একটি বিশাল মিছিল গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড়ের ৫কি.মি এলাকার প্রদক্ষিণ করে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

গুমানীগঞ্জ ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পলাশবাড়ীতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ 

স্বদেশের প্রয়োজনে বাঁচি তারুণ্যউত্থানে গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সাংবাদিকদের

গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুর বাড়িতে হামলা লুটপাট ভাংচুর। 

গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু

বরগুনা-১ আসনে জয়ী ইসলামি আন্দোলনের প্রার্থী

গোবিন্দগঞ্জে বড়দিন উদযাপনে কেক কর্তন করেন নবাগত পুলিশ সুপার নিশাত আঞ্জেলা

ঘুষ ছাড়া খাজনা খারিজ হয়না ইউনিয়ন ভূমি অফিসে

বাংলা নববর্ষ উপলক্ষে পবিপ্রবি ভিসি’র শুভেচ্ছা