শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় প্রিপেইড মিটারে চরম আপত্তি জনগণের; প্রতিরোধের আহ্বান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২১, ২০২৪ ৫:০১ পূর্বাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় আবাসিক, অনাবাসিক বিদ্যুৎ সংযোগে প্রিপেইড মিটারে চরম আপত্তি জানিয়েছে জনগণ। এ বিষয়ে প্রতিরোধের আহ্বান জানিয়ে শনিবার সকালে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন হয়েছে। ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির ব্যানারে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা এমনিতেই অনুন্নত এলাকা, এখানে গরিব লোকের বসবাস বেশি। এ অবস্থায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ দিলে সাধারণ গ্রাহকরা আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হবেন। কারণ প্রতি রিচার্জে হাজারে ২শ ৪০ টাকা, মিটার ভাড়া ৪০ টাকাসহ ডিমান্ড ও সারচার্জ কাটা হবে। বক্তারা আরও বলেন, সাধারণ গ্রাহকের বিদ্যুৎ বিল কখনই বকেয়া থাকে না, বকেয়া থাকে সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানগুলোর। বক্তারা প্রিপেইড মিটার সংযোগ প্রকল্প থেকে গাইবান্ধাকে প্রত্যাহার করে নেওয়ার আহবান জানান। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে ঘোষণা দেন বক্তারা।

ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির আহবায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে ও অ্যাড. ফারুক কবীরের সঞ্চালনায় বক্তব্য দেন কমিটির সদস্য সচিব জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, কুলি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি রেজাউন্নবী রাজু, দলিল লেখক সমিতির জেলা সভাপতি মোস্তা মল্লিক, নাগরিক মঞ্চের আহবায়ক ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী, শ্রমিক নেতা কাজী আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বিশিষ্ট সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাড. শাহনেওয়াজ খান, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, মানবাধিকার কর্মী মনির হোসেন সুইট, কাজী আব্দুল খালেক প্রমুখ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

তিন দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

বাড়ছে তিস্তার পানি, উপায় না পেয়ে ছয়টি জলকপাট খুলে দিতে বাধ্য পানি উন্নয়ন বোর্ড ‎

রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের এডহক কার্যকরী পর্ষদের ১ম সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে পল্লী বাজার বিপণন ও প্রদশর্নী কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

কমিউনিটি ঝুঁকি নিরূপণ ও ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ সভা অনুষ্ঠিত 

বেরোবির বঙ্গবন্ধু হলে অবৈধ শিক্ষার্থী অপসারণে প্রভোস্ট বডির অভিযান

গনঅভ্যুত্থানের আকাঙ্খার পরিপূরক বৈষম্যহীন রাষ্ট্র ও সকল ক্ষেত্রে বৈষম্য দুর করতে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলুন-শুভ্রাংশু চক্রবর্ত্তী

গাইবান্ধায় পৌর বিএনপির ৬নং ওয়ার্ড শাখার ইফতার ও দোয়া মাহফিল

বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২মাটি ব্যবসায়ীকে জরিমানা।