মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

আওয়ামীলীগ সবচাইতে বেশি আঘাত হেনেছে বিচার বিভাগে-ডাঃ শফিকুর রহমান

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২৪, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ

রুবেল ইসলাম,মিঠাপুকুর

দীর্ঘ ১৫ বছরের শাসনামলে আওয়ামীলীগ সবচাইতে বেশি আঘাত হেনেছে বিচার বিভাগে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান। ২৪ই ডিসেম্বর মঙ্গলবার বিকালে মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা আয়োজিত পথসভায় তিনি মন্তব্য করেন।

বিচার বিভাগকে কুক্ষিগত করে আওয়ামীলীগ সবচাইতে বেশি জনগণের উপর খুন,হত্যা ও নির্যাতন করেছেন।সাবেক বিচারপতি সামছুউদ্দিনকে দিয়ে নানাবিধ অপকর্ম করিয়েছেন।

এসময় তিনি আরোও বলেন-মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর একটি উর্বর জায়গা,কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মিথ্যা মামলায় ৭জন তাজা প্রাণ দিয়েছেন। এই উপজেলার পাশ্ববর্তী উপজেলার সন্তান আবু সাইদ,দুই হাত তুলে বুকের তাজা প্রাণ দিয়েছেন।

জামায়াতে ইসলামীর পাশাপাশি ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের উপর রাতে কি পরিমাণ নির্যাতন করেছেন লাশগুলো কোথায় গুম করেছেন তার কোন হদিস নেই বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার আমির আসাদুজ্জামান শিমূলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান।পথসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারী জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী অঞ্চল পরিচালক ও রংপুর দিনাজপুর অঞ্চলের দায়িত্বশীল মাওলানা মমতাজ উদ্দিন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল,বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলার আমীর অধ্যাপক গোলাম রব্বানী ও সেক্রটারী মাওলানা এনামুল হক সহ প্রমূখ।

পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা শাখার ১৭টি ইউনিয়নের নেতাকর্মী,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামায়াতে ইসলামীর যুব বিভাগসহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ১জনের প্রাণহানি,আহত ১৫

সেনা সদস্য রুহুল আমিনের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা জেলা তথ্য অফিসার আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দি সিলেট ইসলামিক সোসাইটির পঞ্চম শ্রেণি মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

গোবিন্দগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায়  সাংবাদিক সুমন ও লিখনকে জেলহাজতে প্রেরন

হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ ও চিকিৎসাসেবার মান উন্নয়নের দাবিতে  গাইবান্ধায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

দিনভর সূর্যের দেখা মেলেনি গাইবান্ধায় তীব্র শীতে জনজীবন বিপর্যসত্ম

মরহুম মোশারফ হোসেনের আত্মার মাগফেরাত কামনায় গাইবান্ধায় দোয়া 

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

এখনো আমাদের লড়াই শেষ হয়নি: দুদু