শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় শিক্ষা নীতি ও শিক্ষাঙ্গন বিষয়ক মতবিনিময় সভা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ডিসেম্বর ২৮, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে স্থানীয় গানাসাস মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জোটের সমম্বয়ক সেলিম হাসানের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সমপাদক মৈত্রেয় হাসান জয়িতার সঞ্চালনায় বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক ছাত্র জোটে কেন্দ্রীয় সমন্বয়ক সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সমপাদক জাবির আহমেদ জুবেল, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সমপাদক তামজীদ হায়দার, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুর রাজ্জাক রেজা, প্রগতিশীল আন্দোলনের অন্যতম নেতা রেবতি বর্মন, অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্ত্তী, বাকশিশের জেলা সাধারণ সমপাদক কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, সাংবাদিক নেয়ামুল আহসান পামেল, এ এম জিয়াউর রহমান জিয়া, কামরুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, বিজ্ঞান ভিত্তিক একমুখী শিক্ষা চাই এবং শিক্ষার ব্যয় রাস্ট্রকে নিতে হবে, এক ধারার শিক্ষা চাই, সবার জন্য উচ্চ শিক্ষা নিশ্চিত করার দাবী এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক ক্যামপাস নিশিত করে ছাত্র সংসদ নির্বাচন দাও, সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক, লাইব্রেরীতে বই সহ হেল্প সেন্টারের দাবী জানান। এছাড়া পুনঃভর্তির নামে বেনামে অবৈধ ফি আরোপ চলবে না, গঠিত ট্রাইবুনালে জুলাই হত্যাকাণ্ডে আহত নিহতদের ক্ষতি পূরণ ও আহতদের সুচিকিৎসার দাবী জানান। সেইসাথে গণতান্ত্রিক, একই ধারার, সেক্যুলার, গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়নেরও দাবী জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জ বাজারের খাসজমি দখল করে অবৈধ ভাবে ভবন নির্মানের অভিযোগ 

নবনির্বাচিত এমপি লিংকন’কে গোবিন্দগঞ্জ থানার পক্ষ থেকে  ফুলের  শুভেচ্ছা

বড়মাঠ থেকে তারকাটা বেড়া তুলে না দিলে কঠোর কর্মসুচীর নিতে বাধ্য হবে দিনাজুপরবাসী

দিনাজপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিহ্মোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে 

‎লালমনিরহাটে বিজিবি’র অভিযানে মাদক ও চিনিসহ বিভিন্ন মালামাল জব্দ

গোবিন্দগঞ্জে ছাত্রদলের উদ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টায় নেসকো পলাশবাড়ীতে ফুসে উঠেছে গ্রাহকগণ

সাদুল্লাপুরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটে সাংবাদিকদের হেনস্থ করায় মানববন্ধন; ২৪ ঘন্টার আল্টিমেটাম 

প্রিপেইড মিটার স্থাপনের পায়তারা বন্ধের দাবীতে পলাশবাড়ীতে নেসকোর কার্যালয় ঘেড়াও