বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জানুয়ারি ২৯, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

 

 গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর গ্রাহকদের অযৌক্তিক ও বিতর্কিত জন ভোগান্তির গ্রাহকের খরচ বাড়ানো অর্থ-আত্মসাৎ ভৌতিক বিলের প্রি-পেইড মিটার লাগানো বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারী বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেসকো অফিসের সামনে সড়ক অবরোধ করে বিদ্যুৎ গ্রাহক সমিতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লার সভাপতিত্বে সড়ক অবরোধ সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন যুগ্ন-আহবায়ক রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, গাইবান্ধা জেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, শিক্ষক আতিকুল ইসলাম আতিক প্রমুখ।

এ সময় বক্তারা ক্ষিপ্রতা প্রকাশ করে বলেন, এই প্রিপেইড মিটার স্থাপন করা হলে, আমরা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বো। তাই কোনভাবে প্রিপেইড মিটার স্থানীয় গ্রাহকরা চায় না। গ্রাহকদের দাবিকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করলে সেটি কঠোরভাবে প্রতিহত করা হবে। এজন্য আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। এর জন্য কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব নেসকোর গোবিন্দগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীকে নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতের দুর্নীতি, গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসন ও বিলের সঙ্গে ডিমান্ড চার্জ বাতিলের দাবিও জানানো হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ডাসারে জামায়াতের বিক্ষোভ

জামায়াত নেতার মুক্তির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল

চাটখিলে দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের বিচারের জন্য ১০ বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছেন স্বজনরা

সাপমারা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন—সংবাদ সম্মেলনে ইউপি সদস্যদের প্রতিবাদ

সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংঘের নতুন কমিটি ঘোষণা

সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংঘের নতুন কমিটি ঘোষণা

গোবিন্দগঞ্জে বাংলাদেশ বেসকারি শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল 

চাটখিল পৌরসভা মৎস্যজীবী দলের মতবিনিময়

ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিকের শ্লীলতাহানি, মামলা দায়ের গাইবান্ধার সাংবাদিক সমাজের প্রতিবাদ