শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা-ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মহান ভাষা আন্দোলনে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২৫) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজক ছিল উপজেলা প্রশাসন। অনুষ্ঠান সূচির ধারাবাহিকতায় শুরুতে অতিথিদের আসনগ্রহণ, ভাষা শহিদদের স্মৃতিচারণ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন, তিন দিনব্যাপী বই মেলা, পাবলিক লাইব্রেরির আয়োজনে গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ শেষে উপজেলা থিয়েটারের আয়োজনে নাটক ‘শহিদ মিনার’ মঞ্চস্থ এবং বিভিন্ন শিল্পীদের সঙ্গীত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিটের সদস্য ডা. আ. রহিম সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল কালাম আজাদ সরকার, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মুঞ্জুরী আহম্মেদ, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক মির্জা শওকতজ্জামান জামান ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, বীরমুক্তিযোদ্ধা ময়েজ মৌলভী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক মোস্তাকিম আহমেদ, উপজেলা শাখার সদস্য মেহেদী হাসান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব এনামুল হক।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুরে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার-এর আনুষ্ঠানিক উদ্বোধন 

তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে জেলেদেরকে জরিমানা 

পলাশবাড়ীতে বসতবাড়ীর চলাচলের রাস্তা বন্ধ করায় দীর্ঘদিন হলো ভোগান্তিতে কয়েকটি পরিবার 

গাইবান্ধা নাট্য সংস্থার নতুন কার্যকরী পরিষদ নেতৃবৃন্দের শপথ গ্রহণ

অত্যাচার ও হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে হেমন্ত চন্দ্রের পরিবার

গাইবান্ধার ৭৫নং রেলগেট এলাকায় বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের বিরলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায়, আটক -৩জন 

গোবিন্দগঞ্জে চাল বিতরণে অনিয়মের সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে স্বামী ও শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা