রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে  গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৯, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি

মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রোববার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংলগ্ন কলেজ রোডে গিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য দেন রুবান হাসান রিয়াদ, মেজবাহুল হক, উম্মে জাহান অনন্যা, মোজাহিদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিশোরী তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়, এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রনায় ভুগছে। এই বর্বরতা মেনে নেয়া হবে না। বক্তারা আরও অভিযোগ করেন, ধর্ষকদের গ্রেফতার ও বিচারে কালক্ষেপন করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনতে না পারেন তাহলে তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। তারা আরও বলেন, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহত্তর কর্মসুচি পালন করতে বাধ্য হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় আনন্দবাজার মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন  

ফুলছড়িতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

দিনাজপুরের ফুলবাড়ীতে আব্দুর রহমান ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

গাইবান্ধার সাদুল্লাপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দুইটি ইটভাটার জরিমানা 

জাককানইবিতে সমালোচনার মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকগণের ওয়ারিশদের নিকট প্লট বরাদ্দের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধায় প্রান্তিক নারীদের মাসব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালা শুরু

দিনাজপুরে অ্যান্টি ভ্যালেন্টাইন র‌্যালি

লালমনিরহাট রেল ও সড়ক পথের যাত্রীদের সেবা উদ্দেশ্যে লালমনিরহাট যাত্রী কল্যাণ পরিষদ গঠিত