শুক্রবার , ২১ মার্চ ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুরে কারিগরি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ২১, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

প্রায় তিন ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।

ছয় দফা দাবি আদায়ে দিনাজপুরে রেলপথ অবরোধ করেছে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এতে করে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর আহ্বানে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসনে আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর করা, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত করা, কারিগরি বোর্ড সংস্কারসহ ছয় দাবি আদায়ে তার বেশ কয়েক দিন থেকে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের  দাবি পূরণে কোনো সাড়া না পাওয়ায় তারা আজ বাধ্য হয়ে রেল পথ অবরোধ করেছেন।

দিনাজপুর রেল স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট এবিএম জিয়াউর রহমান জানান, শিক্ষার্থীদের রেল পথ অবরোধের কারণে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় খেলাফত মজলিসের কর্মী সমাবেশ

ফুলছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

পৌর বিএনপির সম্মেলন স্থগিত ও সদস্য পদ ফিরে পাওয়ার দাবি

গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

শতাধিক গ্রাহকের ২০ লাখ টাকা নিয়ে উধাও এনজিও

বেরোবির ফুটসালে প্রথমবারের মত চ্যাম্পিয়ন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ মুনতাসিম সরকার সৌরভ, বেরোবি প্রতিনিধি:

রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির সাথে শিক্ষক কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জাসাসের আলোচনা সভা  সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র‌্যালি

ছাত্র অধিকারের কেন্দ্রীয় কমিটিতে জবির তিন মুখ 

ঘুষ ছাড়া খাজনা খারিজ হয়না ইউনিয়ন ভূমি অফিসে