রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধায় গ্রাম উন্নয়ন কর্ম এর আয়োজনে স্বপ্ন প্রকল্পের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
এপ্রিল ২০, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধিঃ

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আয়োজনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- UNDP এর আর্থিক ও কারিগরি সহায়তায় “উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন” (স্বপ্ন II) প্রকল্পের সুবিধাভোগীদের জীবিকা দক্ষতা প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে দেশের ১২টি জেলায় প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ToT on Livelihoods skill Development Training) বাস্তবায়িত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল (শনিবার) গাইবান্ধা জেলা প্রশাসনের বাস্তবায়ন সহযোগিতায় গাইবান্ধা জিইউকে ভেন্যুতে ৫দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদাণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলার গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাঘাটা ও সদর উপজেলায় প্রকল্পের নির্বাচিত সুবিধাভোগীদের আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গাক’র সহকারী পরিচালক জিয়া উদ্দিন সরদার এর সভাপতিত্বে সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদ আল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

প্রশিক্ষণ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সম্রাট আলী, লাইফ স্কিলস্ অফিসার, গাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা, পিসি, ইএসডিও। সোনিয়া আক্তার, এফসি, গাক।

প্রশিক্ষণে গাইবান্ধা জেলার ৫টি উপজেলার প্রানিসম্পদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহিলা অধিদপ্তর ও সহযোগী সংস্থা ইএসডিও’র মোট ২৭জন কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আহ্বায়ক আশিক, সদস্য সচিব মোশারফ — ওয়ারিয়র্স অব জুলাই লালমনিরহাট কমিটি অনুমোদিত ‎

বানোয়াট অভিযোগে প্রবীণ শিক্ষকের সম্মান ও মর্যাদাহানি করে মানববন্ধন!

ঝলমলিয়া হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও কল্যাণ সভা অনুষ্ঠিত 

দিনাজপুরে জনতা ব্যাংকের সিনিয়র কমকর্তা মো:আব্দুল মান্নান নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে

জামিনে এসে সাঁওতালদের মামলায় জড়ানোর পায়তারা চেয়ারম্যানের!

সুন্দরগঞ্জে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যার ১০ বছর পর মামলা

আতঙ্কে তৃণমূল বিএনপি:নোয়াখালীতে বেড়েছে খুন ও অস্বাভাবিক মৃত্যু 

“তারুন্যের সমাবেশ” সফল করার লক্ষে গোবিন্দগঞ্জে প্রচার মিছিল অনুষ্ঠিত

স্বদেশের প্রয়োজনে বাঁচি তারুণ্যউত্থানে গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সাংবাদিকদের

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে গাইবান্ধায় ক্যাবের র‌্যালি ও মানববন্ধন