মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

ডাসারে মানবপাচার মামলার আসামি গ্রেফতার 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জুন ৩, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

 

 

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ

 

 

মাদারীপুরের ডাসারে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় মোহাম্মদ নুরুজ্জামান সরদার ওরফে (জামাল সরদার) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাঁঠালতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের মোহাম্মদ এসকেন সরদারের ছেলে।

 

 

৩জুন (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।

 

 

ভুক্তভোগী মিনারা বেগম জানান, আমার ছেলে মো. আল-আমিন(২৫) খানকে  ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে প্রায় দেড় বছর আগে লিবিয়া পাঠায় মোহাম্মদ নুরুজ্জামান সরদার ওরফে জামাল সরদার  ও তার সহযোগীরা।লিবিয়ায় নিয়ে মাফিয়ারা  আটক করে।এরপরে নির্যাতনের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে দফায় দফায় ২৮ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় দালালচক্র।আমি দালালদের বিচার চাই।

 

 

 

এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবকের মা মিনারা বেগম বাদী হয়ে নুরুজ্জামান সরদার ওরফে জামাল সরদারসহ ৫ জনকে আসামি করে গত ফেব্রুয়ারি মাসে  আদালতে  মানব পাচার ও দমন আইনে  একটি  মামলা  করেন।সেই মামলার এজাহার নমীয়  ১ নম্বর আসামি মোহাম্মদ নুরুজ্জামান সরদার ওরফে জামাল সরদারক  গ্রেফতার করে পুলিশ।বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ।

 

 

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম  জানান,মানবপাচারে দমন আইনের মামলায় মোহাম্মদ নুরুজ্জামান সরদার ওরফে মো. জামাল সরদারকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এনিয়ে তিনজন আসামি গ্রেফতার হয়েছে।বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

 

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৫ বোতল মাদকদ্রব্য উদ্ধার

কুরআন পড়ুয়া শিক্ষার্থী পেল ঈদ উপহার

রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির সাথে শিক্ষক কর্মচারীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

দুমকিতে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের ইফতার মহফিল ও  দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত 

রংপুরে ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট এর আয়োজনে বাংলা বর্ষবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ ও চিকিৎসাসেবার মান উন্নয়নের দাবিতে  গাইবান্ধায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

ঝলমলিয়া হাইওয়ে থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত 

গাইবান্ধায় জাসাসের আলোচনা সভা  সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র‌্যালি

চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন 

পলাশবাড়ীতে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে ৫ গ্রামবাসীর নদীর পারাপার