বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

বৃষ্টিকে উপেক্ষা করে গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবীতে সর্বস্তরের জনতার মশাল মিছিল অনুষ্ঠিত  

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জুন ১৯, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি : 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকার ঘোষিত রংপুর ইপিজেড বাস্তবায়নে দ্রুত নির্মাণ কাজ শুরুর দাবীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠ থেকে বের হওয়া মশাল মিছিলে সর্বস্তরের ছাত্র-জনতার অংশ নেয়। এসময় মশাল মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক ও কুটিবাড়ি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সেখানে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জায়গায় রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রংপুর ইপিজেড) করার সিদ্ধান্ত নেয় বেপজা। সে অনুযায়ী প্রস্তাবিত এলাকার ২৫৪ একর জমি অধিগ্রহণ কাজ চলছে। এই ইপিজেডটি চালু হলে তা হবে দেশের দশম ইপিজেড। কিন্তু কতিপয় স্বার্থন্বেশী মহল ইপিজেড বাস্তবায়ন বাঁধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তারা আরও বলেন, গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড হোক এটা গাইবান্ধা তথা উত্তরের জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। তাই সকল বাঁধা-ষড়যন্ত্র উপেক্ষা করে দ্রুত অবকাঠামো নির্মাণসহ ইপিজেড বাস্তবায়নে যাবতীয় কার্যক্রম শুরুর জন্য সরকারের নিকট দাবী জানান তারা। অন্যথায় গোবিন্দগঞ্জের আপামর জনতা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

এরআগে, গতকাল বুধবার বিকেলে ইপিজেড বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জ পৌর শহরে মানববন্ধন ও বিক্ষোভ শেষে থানা মোড় চারমাথায় ঘন্টাব্যাপী রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে সর্বস্তরের জনতা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ বিহীন মাদারীপুরের অধিকাংশ এলাকা

মানবিক ধজির উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

​গোবিন্দগঞ্জে বাঁশের বেড়া দিয়ে ৪০ পরিবারের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগ

নোয়াখালীতে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের লাশ   

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছাত্র-জনতার আনন্দ শোভাযাত্রাঃ

আন্তর্জাতিক শিক্ষা ও ভাষা প্রশিক্ষণে নতুন রূপে ‘ইয়েস গ্লোবাল’ এর যাত্রা শুরু 

গাইবান্ধার সাদুল্লাপুরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণের উদ্ভোধন

জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বোয়ালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কর্মীসভা

এদেশের মানুষকে আওয়ামী লীগ বরাবরে ভয় পায় -বজলুল করিম চৌধুরী আবেদ

এইচআর ক্লাবের উদ্যোগে “বাংলাদেশের কোম্পানি আইন ও সেক্রেটারিয়াল প্র্যাকটিস” শীর্ষক  ওয়েবিনার  অনুষ্ঠিত