শনিবার , ২১ জুন ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

দিনাজপুর শিক্ষাবোর্ডে পরীক্ষাকেন্দ্র বাড়লেও কমেছে এইচএসসি পরীক্ষার্থী

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
জুন ২১, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ণ

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার(দিনাজপুর )

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের অনুষ্ঠিতব্য এইচ.এস.সি (উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট) পরীক্ষায় গতবছরের তুলনায় এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হলেও কমেছে প্রায় ১০ হাজার পরীক্ষার্থী।

দিনাজপুর শিক্ষাবোর্ড। ছবি সংগৃহীত

দিনাজপুর শিক্ষাবোর্ড।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, এই শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় মোট ৬৬১টি কলেজ থেকে অংশ নেবে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন পরীক্ষার্থী। গতবছরের (২০২৪ সাল) এইচ.এস.সি পরীক্ষায় মোট ৬৬২ টি কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৩ হাজার ৪২০ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৯ হাজার ৫৮৮ জন। পাশাপাশি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য এবার পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে ২১৩টি। গতবছর পরীক্ষা কেন্দ্র ছিলো ২০৪টি। পরীক্ষার্থী কমলেও এবার পরীক্ষা কেন্দ্রে বেড়েছে ৯টি।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চলতি বছর মোট ১ লাখ ৩ হাজার ৮৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৪৯ হাজার ৩৬০ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৫৪ হাজার ৪৭২ জন।মোট পরীক্ষার্থীদের মধ্য বিজ্ঞান বিভাগ থেকে ২৫ হাজার ৪০৫ জন। এই বিভাগে ছেলে পরীক্ষার্থী ১২ হাজার ৯৮২ জন এবং মেয়ে পরীক্ষার্থী ১২ হাজার ৪২৩ জন। মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ৭১ হাজার ১৩০ জন। এই বিভাগে ছেলে পরীক্ষার্থী ৩২ হাজার ১৬ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৩৯ হাজার ১১৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৭ হাজার ২৯৫ জন। এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৪ হাজার ৩৬০ জন এবং মেয়ে পরীক্ষার্থী ২ হাজার ৯৩৫ জন। আর সংগীত শিক্ষায় ২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জনই ছেলে।

এবছর নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ হাজার ৩৯০ জন। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৩৯ হাজার ৮৯৪ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৪৭ হাজার ৪৯৬ জন। অনিয়মিত পরীক্ষার্থী ১৬ হাজার ৩১১ জন। অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৯ হাজার ৩৯৩ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৬ হাজার ৯১৮ জন। গত বছর পাশ করেও জিপিএ উন্নয়নের জন্য এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩১ জন। এদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ৭৩ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৫৮ জন।

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী কমেছে চার হাজার

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম জানান, এবারে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রেগুলোর দায়িত্ব পালন করবেন। এছাড়াও বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা ভিজেলেন্স টিম গঠন করা হয়েছে। এই ঝটিকা ভিজিলেন্স টিমগুলো বোর্ডর সব পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, এবারে শান্তিপূর্ণ ও ক্রটি-মুক্ত পরিবেশে এইসএসসি পরীক্ষা সম্পন্ন করতে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

উল্লেখ্য,

আগামী ২৬ জুন বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের এইচ.এস.সি পরীক্ষা। ১০ আগস্ট শেষ হবে এ পরীক্ষা। এরপর ১১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ করতে হবে আগামী ২৪ আগস্টেও মধ্যে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

এ.কে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

তালতলী আন্ধারমানিক নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার, রহস্য বেড়েই চলেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বিরলের দুই শহীদের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা মোজাহারুল ইসলাম

চাটখিল পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

পলাবাড়ীতে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

গোবিন্দগঞ্জে দামগাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকগণের ওয়ারিশদের নিকট প্লট বরাদ্দের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান