মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তালতলীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ

মোঃনাজমুল হাসান অপু, বরগুনা প্রতিনিধি:

আসন্ন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে তালতলী উপজেলা প্রশাসন এর আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত থেকে দিবসটি সুষ্ঠু ও ভাবগাম্ভীর্যপূর্ণভাবে পালনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন।

সভায় বক্তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তালতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃনাজমুল হাসান অপু।

সভায় উপস্থিত থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “ভাষার জন্য জীবনদানকারী বীর শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।”

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে উচ্চারিত অমর বাণী“ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” এই চেতনায় তালতলীতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তাটি সংস্কার করলেন ইউএনও 

আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার গল্প

নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

পৌর বিএনপির সম্মেলন স্থগিত ও সদস্য পদ ফিরে পাওয়ার দাবি

খুবি’তে  ইকোপ্রন প্রকল্পের স্টেকহোল্ডারদের  কনফারেন্স অনুষ্ঠিত 

ফুলছড়িতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

পবিপ্রবি’তে শুরু হলো আইটি কার্নিভালের ২০২৪ 

জাতীয় সাংবাদিক সংস্থার গাইবান্ধা জেলা শাখার কমিটি গঠন; বাদল সভাপতি সাজু সম্পাদক

দিনাজপুরে সকাল থেকে চলছে বাস ধর্মঘট

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে ব্যাপক অব্যবস্থাপনা