মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

জীবিকার তাগীদে ইতালি গিয়ে; ফিরলেন লাশ হয়ে

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ

ইতালির মিলান শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত বেল্লাল বেপারী (২৮) উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে।

পারিবারিক  সূত্র জানায়, সংসারের হাল ধরতে ও পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রায় নয় মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান বেল্লাল। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মিলান শহরে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

বিদেশে একমাত্র উপার্জনক্ষম সন্তানের মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিহতের চাচাতো ভাই বিএম রতন বেপারী জানান, “অনেক স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিল বেল্লাল। পরিবারের জন্য কিছু করার আগেই সব শেষ হয়ে গেল।”

এ বিষয়ে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৪ উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দিনাজপুর শহর জামায়াতে উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত 

সাঘাটায় ঘুড়িদহ ইউনিয়ন  বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত  

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত 

ফুলছড়িতে ভিজিএফ এর চাল লুটপাট ইউপি সচিব আহত ॥ বিএনপির বিক্ষোভ 

মাদারীপুরে ১৯কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ঘুসের ৩৭ লাখ টাকাসহ গভীর রাতে গাইবান্ধার নির্বাহী এলজিইডির প্রকৌশলী আটক

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যান আল আমিনের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় আ’লীগের ৬ ইউপি চেয়ারম্যান আটক