শনিবার , ৭ মার্চ ২০২৬ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

‎লালমনিরহাটে বিজিবি’র অভিযান: ১৪ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
মার্চ ৭, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ

‎আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, প্যান্ট পিস ও জিরা জব্দ করেছে।

‎শুক্রবার (৬ মার্চ) দুপুরে পরিচালিত এসব অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লক্ষ ৫৬ হাজার টাকা।

‎​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিংঝাড় ও রামখানা বিওপির বিশেষ টহল দল পশ্চিম শিংঝাড় ও খড়েরমাঠ এলাকায় অবস্থান নেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৮০ কেজি ভারতীয় জিরা, ৮০টি স্বর্ণকাতান শাড়ি এবং ৪৮টি প্যান্ট পিস উদ্ধার করা হয়।

‎লালমনিরহাট ​১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের অর্থনীতি রক্ষায় এবং চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে ময়লা অপসারণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমান ভ্যান কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূর্নীতিবাজ  উপ-সেবা তত্ত্বাবধায়ক রোকেয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

খুনি হাসিনার বিচারের দাবীতে পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্নসূচী

গাইবান্ধা সরকারি কলেজে স্কিল ডেভেলপমেন্ট অনুষ্ঠিত

ভারতে পালানোর সময় আটক মাদারীপুর জেলা আ.লীগের সভাপতি

গাইবান্ধায় বড় দিন উদযাপিত

পলাশবাড়ীতে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

সাদুল্লাপুরে জামাতে ইসলামীর অফিস উদ্বোধন 

গোবিন্দগঞ্জে জোর পূর্বক জমিদখলের চেষ্টায় কু*পিয়ে তিন নারী সহ ৭জন আহত

ফিল্মি স্টাইলে শিক্ষককে তুলে নিয়ে মাথা ফাটাল ছাত্রদল” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন