বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

সিলেট নগরীতে যানজট নিরসন ও ফুটপাত দখমুক্ত করতে কাজ করছে নিসচা

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
আগস্ট ৮, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ

লোকমান আহমদ: 

দেশের এই ক্রান্তিলগ্নে যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত রাখতে আনসার ভিডিপি ও সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি কাজ করে যাচ্ছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০ থেকে শুরু করে দিনব্যাপী সিলেট নগরীর সুরমা পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন তারা। এসময় তারা সুরমা পয়েন্ট থেকে শুরু করে সিটি পয়েন্ট, বন্দরবাজার, করিমউল্লাহ মার্কেটের সামন, মধুবন মার্কেটের সামনে ফুটপাতে অবৈধ ভাসমান ব্যবসায়ীদের উচ্ছেদ করে ফুটপাত দিয়ে জনসাধারনের চলাচলের উপযোগী করেন এবং সকল পথচারীদেরকে ফুটপাত ব্যবহার করার জন্য অনুরোধ জানান।

নিসচা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, দেশের এই ক্রান্তিলগ্নে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নিসচার সকল শাখা সমূহ একযোগে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় নিসচা সিলেট বিভাগের সকল নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে। এই কাজ অব্যাহত থাকবে। এসময় তিনি নতুন বাংলাদেশ বির্নিমানে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী কমিটির সদস্য মো: নজরুল আহমদ, আবুল কাশেম, আবু জাবের, সুহেল চৌধুরী, আব্দুল হাসিব, রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, লোকমান আহমদ, সুহেল চৌধুরী, মাসুম আহমদ প্রমুখ।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর মিছিল 

‎মিজানুর রহমান আজাহারীর মাহফিল শুনে বাড়িফেরা হলোনা রাজের

গোবিন্দগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ

হরিনাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের অভিষেক অনুষ্ঠিত 

রহস্যজনক ভাবে পলাশবাড়ীতে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি

‎ডিম সিন্ডিকেটের বিরুদ্ধে তিন জেলার খামারিদের মানববন্ধন ‎

আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি  – শামসুজ্জামান দুদু

সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে গাইবান্ধায় সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন

নতুন টাকার নোটেও থাকছে শেখ মুজিবেরই ছবি! ‎

সাংবাদিক পরিচয়ে এলাকাবাসীর ওপর অত্যাচার, মুক্তা ও মিলনের শাস্তি দাবি

সাংবাদিক পরিচয়ে এলাকাবাসীর ওপর অত্যাচার, মুক্তা ও মিলনের শাস্তি দাবি