মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

গাইবান্ধা সরকারি কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
নভেম্বর ৫, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম গাইবান্ধা::

গাইবান্ধা সরকারি কলেজ এর আয়োজনে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার সকালে গাইবান্ধা সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আহসান হাবীব, পলাশবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রশীদ, ছাত্রদল কলেজ শাখার সভাপতি আশরাফুল কাইয়ুম সহ অন্যান্যরা।

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবিএম জিল্লুর রহমান, প্রভাষক জীবন কৃষ্ণ বর্মন, জান্নাতুল ফেরদৌস এবং আব্দুস সোবাহান টিপু। আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী টুর্নামেন্টে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ২-১ গোলে স্নাতক পাশ কোর্সকে পরাজিত করে।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা ॥ ৭ সেপ্টেম্বর শেষ হবে

দিনাজপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

হয়রানির বিরুদ্ধে ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

রংপুরে ইউসেপ বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দিনাজপুরে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি 

স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা করুন – সাবেক এমপি হারুন অর রশিদ

গোবিন্দগঞ্জে ছাত্রদলের উদ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ডা. মিজানুর রহমান আজাহারীর আগমনের আগের রাতেই মুসল্লি দিয়ে কানায় কানায় পূর্ণ লালমনিরহাট সোহরাওয়ার্দী মাঠ

ছাত্র জনতার পাশে থেকে গুলিবিদ্ধ হয় গাইবান্ধার তিন সাংবাদিক

দিনাজপুরে কোচিং সেন্টারের শিক্ষক হাসান রাশেদের শাস্তি দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন